ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ২৩:৩২ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ২৩:৫৩

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে পুনরায় সামরিক হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি এই ঘোষণা দেন।

চলতি সপ্তাহে রিপাবলিকান প্রার্থীদের প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন, নির্বাচনের আগে বা ঠিক পরপরই যুদ্ধের একটি সুনির্দিষ্ট পরিণতি আসতে পারে বলে তিনি আশাবাদী। তবে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করার পথ খোলা রাখার বিষয়েও তিনি আভাস দিয়ে রেখেছিলেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেন, ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে কোনও সময়েই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে না।

তিনি আরও বলেন, তার দল ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে।

এর আগে ট্রাম্প সাত দিনের মধ্যে শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দেওয়ার যে প্রস্তাব ইরান দিয়েছিল তা প্রত্যাখ্যান করায় আলোচনা স্থবির হয়ে পড়েছিল। তবে গত সপ্তাহে তেহরান জানায় যে তারা মার্কিন প্রস্তাবের একটি পাল্টা জবাব পেয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, আগামী কয়েক দিনের মধ্যে তেহরানের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক জবাব আশা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
হোয়াইট হাউসের লনে দুধ দিত যে গাভী, তাকে একদিন চুরি করে নিয়ে গেলেন এক শিক্ষক!
যুদ্ধ বন্ধে পুতিনের সহায়তার প্রস্তাব, যা বললেন পেজেশকিয়ান
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
সর্বশেষ খবর
মোহামেডানের খেলার সময় ও ভেন্যু বদলে গেলো!
মোহামেডানের খেলার সময় ও ভেন্যু বদলে গেলো!
তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ড গিলে খাচ্ছে রাস্তা
তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ড গিলে খাচ্ছে রাস্তা
নোবেলজয়ী অ্যান কারসনের ফ্ল্যাশ ফিকশন ‘হারানো ভেড়া’
নোবেলজয়ী অ্যান কারসনের ফ্ল্যাশ ফিকশন ‘হারানো ভেড়া’
আজ বিশ্ব ডিম দিবস
আজ বিশ্ব ডিম দিবস
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি