ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, কেমন আছেন তিনি

বিনোদন ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ১৫:১৭ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৫:১৭

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু। প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে চলছে তার চিকিৎসা। এর মধ্যে সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়েছে এই সংগীত পরিচালকের। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বর্তমানে যুক্তরাষ্ট্রে নিজের বাসায় রয়েছেন তিনি।

তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গীতিকার কবির বকুল। জানিয়েছেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন তিনি।

 সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইবরার টিপুর অসুস্থতার খবর জানিয়ে কবির বকুল লেখেন, আমার ভাই, আমাদের সবার প্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু খুব অসুস্থ। গত প্রায় দুই বছর ধরে কিডনি ক্যান্সারের সাথে লড়ছেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে। কিছুদিন আগে তার ব্রেইন সার্জারিও হয়েছে। বেশ অনেক দিন হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় ফিরেছেন।

ইবরার টিপু

ইবরার টিপুর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণার বরাত দিয়ে কবির বকুল জানান, হাসপাতাল থেকে অনেকটা জোর করেই তাকে বাসায় ফিরিয়ে আনা হয়েছে। পরিবারের ধারণা, হাসপাতালে তার যথাযথ চিকিৎসা হচ্ছিল না। সম্প্রতি নিজের স্ত্রী দিনাত জাহান মুন্নীর মাধ্যমে ভিডিও কলে ইবরার টিপুর সঙ্গে কথা বলার সুযোগও হয়েছে বলে জানান এই গীতিকার।

এ প্রসঙ্গে কবির বকুল বলেন, ‘তার স্ত্রী বিন্দু কণা জানালেন হাসপাতাল থেকে অনেকটা জোর করেই বাসায় নিয়ে এসেছেন টিপুকে। কারণ সেখানে তার সঠিক চিকিৎসাটা হচ্ছিল না বলেই পরিবার মনে করেছে।’

দেশের সংগীতাঙ্গনে ইবরার টিপুর অবদানের কথাও স্মরণ করেছেন কবির বকুল। তার সুর ও সংগীতায়োজনে তৈরি হয়েছে বহু জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পুরোনো দিনের রাজকন্যা যেন পরীমণি
পুরোনো দিনের রাজকন্যা যেন পরীমণি
শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার
শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার
ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, কেমন আছেন তিনি
ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, কেমন আছেন তিনি
১৯ বছর আগে সাইফ কীসের চ্যাম্পিয়ন, ফাঁস করলেন কারিনা
১৯ বছর আগে সাইফ কীসের চ্যাম্পিয়ন, ফাঁস করলেন কারিনা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা