রণবীর সিংয়ের শুটিংয়ে কড়া নিরাপত্তা, ‘প্রলয়’ সিনেমার সেটে কী ঘটেছে

বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১৮:১৩ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৮:১৩

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘প্রলয়’র শুটিং সেটে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন নির্মাতারা। কেন এমন সিদ্ধান্ত নিলেন নির্মাতারা সেটিও প্রকাশ্যে এলো। জানা যায়, এরই মধ্যে সিনেমার শুটিংয়ের কিছু ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে।

‘ধুরন্ধর’ সিনেমার রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমা ‘প্রলয়’ নিয়ে আলোচনায় এসেছেন রণবীর সিং। এ সিনেমায় অভিনেতার নতুন লুক গোপন রাখতেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম মিড-ডের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের বোরিভালির একটি নামকরা স্টুডিওতে সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও বন্ধ পরিবেশে চলছে সিনেমাটির শুটিং। সেটে প্রবেশের ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতারা চান, দর্শক সিনেমা হলে গিয়ে বড় পর্দায় সিনেমার দৃশ্যগুলো উপভোগ করুন, ফাঁস হওয়া ভিডিও বা ক্লিপের মাধ্যমে নয়। বোরিভালির সেটটি সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং সেখানে প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

গত সপ্তাহে জম্বি দৃশ্যসহ বড় পরিসরের একটি অংশের শুটিং নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়েছে। দৃশ্যগুলোর বিস্তারিত নির্মাণকাজের কারণে শুটিংটি বাইরের মানুষের দৃষ্টির আড়ালে রাখা জরুরি ছিল।

এর আগে সিনেমাটি নিয়ে মুখ খুলেছিলেন প্রযোজক অনন্যা বিড়লা। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ‘প্রলয়’ নিয়ে কথা বলেন তিনি। অনন্যার ভাষায়, সিনেমাটি হতে যাচ্ছে একটি ‘দৃষ্টিনন্দন আয়োজন’। দর্শকেরা সিনেমাটি পছন্দ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনন্যা বলেন, ‘এটি একটি দারুণ আয়োজন হতে যাচ্ছে। আমি আশা ও প্রার্থনা করি, দর্শকেরা সিনেমাটি পছন্দ করবেন। তবে এর বাইরে সবকিছুই ঈশ্বর ও দর্শকের হাতে।’

বিরলা স্টুডিওস, ট্রু স্টোরি ফিল্মস ও মা কসম ফিল্মস যৌথভাবে প্রযোজনা করছে ‘প্রলয়’। সিনেমাটিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করছেন কল্যাণী প্রিয়দর্শন। মুম্বাইকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। পৃথিবীর শেষ সময়ের ভয়াবহ সংকট এবং সেই পরিস্থিতিতে বেঁচে থাকার লড়াই উঠে আসবে এতে।

সিনেমাটি পরিচালনা করছেন জয় মেহতা।

/এনআই/
সম্পর্কিত
বক্স অফিসে দুই রণবীরের লড়াই, কে আছেন এগিয়ে
বক্স অফিসে দুই রণবীরের লড়াই, কে আছেন এগিয়ে
‘ধুরন্ধর’কে জঘন্য দৃশ্যের সিনেমা বললেন শশী থারুর
‘ধুরন্ধর’কে জঘন্য দৃশ্যের সিনেমা বললেন শশী থারুর
বক্স অফিসের পর গ্র্যামির জন্য লড়বে ‘ধুরন্ধর ২’,  ব্যাপক ক্যাম্পেইনের আয়োজন
বক্স অফিসের পর গ্র্যামির জন্য লড়বে ‘ধুরন্ধর ২’,  ব্যাপক ক্যাম্পেইনের আয়োজন
দীপিকার মাতৃত্বকালীন সাজে মুগ্ধ ভক্তরা, জানুন পোশাকের দাম
দীপিকার মাতৃত্বকালীন সাজে মুগ্ধ ভক্তরা, জানুন পোশাকের দাম
বিনোদন বিভাগের সর্বশেষ
‘ফিল্ম পলিটিক্সে’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন, দাবি সালমান শাহর নায়িকার
‘ফিল্ম পলিটিক্সে’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন, দাবি সালমান শাহর নায়িকার
‘চার সতীনের ঘর’ সিনেমার পারিশ্রমিকের কথা শুনে কী বলেছিলেন আলমগীর
‘চার সতীনের ঘর’ সিনেমার পারিশ্রমিকের কথা শুনে কী বলেছিলেন আলমগীর
বলিউডে পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে কে—প্রিয়াঙ্কা নাকি দীপিকা
বলিউডে পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে কে—প্রিয়াঙ্কা নাকি দীপিকা
১৫ বছর পর শাহরুখের সঙ্গে বোল্ড অবতারে কারিনা
১৫ বছর পর শাহরুখের সঙ্গে বোল্ড অবতারে কারিনা
মিমির আগে কাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, জানা গেলো তার পরিচয়
মিমির আগে কাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, জানা গেলো তার পরিচয়