১৫ বছর পর শাহরুখের সঙ্গে বোল্ড অবতারে কারিনা

বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৪

গত অক্টোবরেই প্রকাশ্যে আসে দেড় দশক পর ‘কিং’ সিনেমায় কারিনা কাপুর বলিউড বাদশার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। মেগাবাজেটের এই সিনেমার আইটেম গানে ফের একসঙ্গে ডান্স ফ্লোর কাঁপাবেন বেবো-শাহরুখ।

তখন থেকেই অনুরাগীমহল অপেক্ষায়। শুক্রবার (২৭ নভেম্বর) সব জল্পনার অবসান ঘটিয়ে ‘বিগ ফ্রাইডে’ চমক নিয়ে হাজির তারা। প্রকাশ হলো ‘কিং’-এর বহু প্রতীক্ষিত আইটেম গান ‘ড্যাডি কুল’।

গানে মহাচমক দিলেন কারিনা কাপুর। যেখানে ডিস্কো থিমের গানে ‘সল্ট অ্যান্ড পিপার’ লুকে উন্মাদনার পারদ চড়ালেন শাহরুখ আর বেবো বরাবরের মতো বোল্ড মেজাজে। সত্তরের দশকে বনি এমের গাওয়া ডিস্কো জঁরের ‘ড্যাডি কুল’ বেজায় হিট করেছিল।

এবার শচীন-জিগরের সুর করা সেই ডিস্কো থিমেই ‘কিং’ এর গানে ঝড় তুললেন শাহরুখ-কারিনা; যা দেখে ভক্তমহলেও উচ্ছ্বাস। অক্টোবর মাসের শেষের দিকেই দক্ষিণ আফ্রিকায় পাঁচ দিনের শিডিউলে এই জমকালো আইটেম গানের শুটিং হয়েছে।

এর আগে ‘রা ওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন কারিনা। তারপর পার হলো ১৫ বছর।

অবশেষে শাহরুখের সঙ্গে ‘ছম্মক ছল্লো’ মেজাজে ধরা দিলেন কারিনা। ডিসেম্বর মাসের ২৪ তারিখ মুক্তি পাচ্ছে ‘কিং’।

/এনআই/আরকে/
সম্পর্কিত
‘কিং’ দিয়ে দুই দশকের রেকর্ড ভাঙছেন শাহরুখ
‘কিং’ দিয়ে দুই দশকের রেকর্ড ভাঙছেন শাহরুখ
শাহরুখ ‘কিং’, আরিয়ানের প্রেমিকা লারিসা আর কী বললেন
শাহরুখ ‘কিং’, আরিয়ানের প্রেমিকা লারিসা আর কী বললেন
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
রিঙ্কুর বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন শাহরুখ-মোদি!
রিঙ্কুর বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন শাহরুখ-মোদি!
বিনোদন বিভাগের সর্বশেষ
মিমির আগে কাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, জানা গেলো তার পরিচয়
মিমির আগে কাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ, জানা গেলো তার পরিচয়
নতুন জেমস বন্ডকে ট্রাম্পের পরামর্শ, এক যুগ আগে কী বলেছিলেন প্রেসিডেন্ট
নতুন জেমস বন্ডকে ট্রাম্পের পরামর্শ, এক যুগ আগে কী বলেছিলেন প্রেসিডেন্ট
এবার বাবারাও পাবেন ১৫ দিনের ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
এবার বাবারাও পাবেন ১৫ দিনের ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
‘ধুরন্ধর’ থেকে যশরাজ, সারা অর্জুনের নতুন চমক
‘ধুরন্ধর’ থেকে যশরাজ, সারা অর্জুনের নতুন চমক
‘লাভ অ্যাকচুয়ালি’র নগ্ন দৃশ্যে ‘প্রথমবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল’: জোয়ানা
‘লাভ অ্যাকচুয়ালি’র নগ্ন দৃশ্যে ‘প্রথমবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল’: জোয়ানা