এক জায়গা থেকেই সামলান ফেসবুক-ইনস্টাগ্রাম, অ্যাকাউন্ট যুক্ত করবেন যেভাবে

আশিক বিল্লাহ খান
১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৩ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৩

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে নেটিজেনদের পছন্দের শীর্ষে থাকায় মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম, এই দুই প্ল্যাটফর্মেই অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্ট রয়েছে। এমন অবস্থায় দুই প্ল্যাটফর্মে একসঙ্গে সক্রিয় থেকে ছবি ও ভিডিও পোস্ট করা অনেক ক্ষেত্রেই একঘেয়ে ও সময়সাপেক্ষ হয়ে ওঠে। বিশেষ করে কনটেন্ট নির্মাতা, ব্যবসায়ী ও ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে নিয়মিত কনটেন্ট প্রকাশ এবং দুই প্ল্যাটফর্মের কার্যক্রম আলাদাভাবে পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে ওঠে। তবে মেটার অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে অ্যাকাউন্ট দুটি যুক্ত করলে কনটেন্ট শেয়ার করা ও সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনার কাজ অনেকটাই সহজ করা যায়।

অ্যাকাউন্ট যুক্ত করলে যেসব সুবিধা পাবেন

একসঙ্গে পোস্ট শেয়ার: ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করা থাকলে যেকোনো একটি প্ল্যাটফর্মে প্রকাশিত ছবি, ভিডিও ও রিলস সরাসরি অপর প্ল্যাটফর্মেও শেয়ার করার সুবিধা পাওয়া যায়। এতে একই কনটেন্ট দুই প্ল্যাটফর্মে আলাদাভাবে আপলোড করার প্রয়োজন পড়েনা।

স্বয়ংক্রিয় শেয়ারিং: মেটার অ্যাকাউন্টস সেন্টার থেকে স্বয়ংক্রিয় শেয়ারিংয়ের সেটিংস চালু রাখলে ইনস্টাগ্রামের পোস্ট, রিলস ও স্টোরি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে শেয়ার করা যায়। ফলে প্রতিবার আলাদাভাবে কনটেন্ট প্রকাশ করার ঝামেলা থাকে না।

বেশি দর্শকের কাছে পৌঁছানো: দুই প্ল্যাটফর্মে কনটেন্ট প্রকাশের মাধ্যমে উভয় মাধ্যমের অনুসারী ও দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়। এতে কনটেন্টের রিচ আরও বাড়তে পারে।

ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা: ব্যবসায়ী ও কনটেন্ট নির্মাতারা ফেসবুক পেজের সঙ্গে ইনস্টাগ্রাম পেশাদার অ্যাকাউন্ট যুক্ত করে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে বিজ্ঞাপন পরিচালনা, পণ্য প্রচার এবং কনটেন্ট ব্যবস্থাপনার সুবিধা পেতে পারেন।

সময় ও শ্রম সাশ্রয়: একই কনটেন্ট দুই জায়গায় আলাদাভাবে প্রকাশের প্রয়োজন কমে যাওয়ায় নিয়মিত পোস্ট করা সহজ হয়। বিশেষ করে কনটেন্ট নির্মাতা, ব্যবসায়ী ও ইনফ্লুয়েন্সারদের জন্য এটি কার্যকর হতে পারে।

যেভাবে অ্যাকাউন্ট দুটি যুক্ত করবেন

প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে নিজের প্রোফাইলে যান। ওপরের ডান পাশে থাকা তিন দাগের মেনুতে ট্যাপ করে ‘অ্যাকাউন্টস সেন্টার’ নির্বাচন করুন।

অ্যাকাউন্টস সেন্টারে ‘অ্যাকাউন্টস’ অপশনে গিয়ে ‘অ্যাড অ্যাকাউন্ট’ নির্বাচন করুন। এরপর ফেসবুক অ্যাকাউন্ট যুক্ত করার অপশন বেছে নিন।

প্রয়োজন হলে ফেসবুকের লগইন তথ্য দিয়ে প্রবেশ করুন। অ্যাকাউন্ট যুক্ত করার জন্য চাওয়া অনুমতিগুলো যাচাই করে পর্দায় দেখানো নির্দেশনা অনুসরণ করুন।

অ্যাকাউন্ট যুক্ত হলে অ্যাকাউন্টস সেন্টারে ফিরে ‘শেয়ারিং অ্যাক্রস প্রোফাইলস’ অপশন খুলুন। কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কোন ফেসবুক প্রোফাইল বা পেজে কনটেন্ট শেয়ার হবে, তা নির্বাচন করুন। এরপর পোস্ট, রিলস ও স্টোরির স্বয়ংক্রিয় শেয়ারিং প্রয়োজন অনুযায়ী চালু করুন।

স্বয়ংক্রিয় শেয়ারিং চালু করতে ইওর ইনস্টাগ্রাম পোস্টস, ইওর ইনস্টাগ্রাম রিলস এবং ইওর ইনস্টাগ্রাম স্টোরি অপশনগুলো প্রয়োজন অনুযায়ী চালু করুন। এতে ইনস্টাগ্রামে প্রকাশিত সমর্থিত পোস্ট, রিলস ও স্টোরি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে শেয়ার হবে। ফেসবুক থেকে ইনস্টাগ্রামে কনটেন্ট শেয়ার করতে একই মেনুতে ফেসবুককে উৎস হিসেবে নির্বাচন করে সংশ্লিষ্ট অপশনগুলো চালু করুন।

ব্যবসায়িক ফেসবুক পেজের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করতে চাইলে ফেসবুক পেজে প্রবেশ করে সেটিংস → লিঙ্কড অ্যাকাউন্টস → ইনস্টাগ্রাম নির্বাচন করুন। এরপর পর্দায় দেখানো নির্দেশনা অনুসরণ করুন। এ ক্ষেত্রে পেজ পরিচালনার প্রয়োজনীয় অনুমতি থাকতে হবে।

/এএ/
সম্পর্কিত
ডটস নাকি মিউজ, কোন এআই এজেন্টে মিলবে বেশি সুবিধা
পাওয়ার ব্যাংকে আগুন কেন ধরে এবং প্রতিকারের উপায় কী
চালু হলো এআই প্ল্যাটফর্ম ‘স্কলারভাই’, কীভাবে কাজে লাগাবেন?
সর্বশেষ খবর
প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক
প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগেই সাজেক ছাড়লেন সব পর্যটক
রাহুল গান্ধীর ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ার অভিযোগ অন্তঃসত্ত্বা সাংবাদিকের, ‘প্রোপাগান্ডা’ বলছে কংগ্রেস
রাহুল গান্ধীর ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ার অভিযোগ অন্তঃসত্ত্বা সাংবাদিকের, ‘প্রোপাগান্ডা’ বলছে কংগ্রেস
জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করবে তৃণমূলের জনসংগঠন 
জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করবে তৃণমূলের জনসংগঠন 
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা