‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক 
১৭ অক্টোবর ২০২৬, ১৭:১২ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৭:১২

ভারতের হরিয়ানার গুরুগ্রামে ভাড়া বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, ৩০ বছর বয়সী মোহাম্মদ আসলাম তার স্ত্রী ফারহানাকে হত্যার পর আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে নিজের কর্মস্থলে পাঠানো এক ইমেইলে তিনি লিখেছিলেন, ‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’।

বুধবার গুরুগ্রামের এম৩এম মারিনা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দিনটি ছিল ফারহানার জন্মদিন।

পুলিশ জানায়, আসলাম ও তার স্ত্রী ফারহানা দুজনই তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত ছিলেন। তাদের বাড়ি কেরালায়। প্রায় তিন মাস আগে বেঙ্গালুরু থেকে গুরুগ্রামে এসে বসবাস শুরু করেন তারা।

বাসা থেকে উদ্ধার করা একটি নোটেও ‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’ কথাটি লেখা ছিল। আসলামের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে, ফারহানার নিথর দেহ মেঝেতে পড়ে ছিল। তার ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল। ফারহানার হাতে লেখা ‘আই লাভ ইউ’ কথাটিও পাওয়া গেছে।

আসলামের সহকর্মীদের কাছ থেকে খবর পেয়ে বাড়িওয়ালা বাসাটিতে যান। তিনিই দম্পতির মরদেহ দেখতে পান। বাড়িওয়ালা সেখানে পৌঁছানোর সময় বাসার দরজা খোলা ছিল বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে তিনটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন, একটি দড়ি, একটি ডায়েরি, এক জোড়া কাঁচি ও একটি পেনড্রাইভ জব্দ করেছে পুলিশ। মৃত্যুর আগে কী ঘটেছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আলামতগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, আসলাম প্রথমে ফারহানাকে হত্যা করেন, এরপর আত্মহত্যা করেন। এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৩(১) ধারায় হত্যা মামলা করা হয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, আসলাম ও ফারহানার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের দাম্পত্য জীবনে কোনও বিরোধের কথা জানা যায়নি। তবে আসলাম প্রায় দেড় বছর ধরে বিষণ্নতার চিকিৎসা নিচ্ছিলেন।

স্বজনদের ধারণা, অতিরিক্ত কাজের চাপ এ ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত পরিস্থিতি এখনও তদন্তাধীন। উদ্ধার করা আলামত ও অন্যান্য তথ্য পরীক্ষা করে দেখছে পুলিশ।

আসলাম কালিকটের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (আইআইএম) ইন্দোর ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী ছিলেন। ফারহানাও একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং বাসা থেকে কাজ করতেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
সৌদি-হুথি যুদ্ধবিরতিতে সহায়তা করতে প্রস্তুত ইরান
শান্তি ভঙ্গ না করার মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ প্রধান দিপকে
রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে মিললো মা-বাবাসহ ৫ জনের মরদেহ
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ হত্যার নিরপেক্ষ তদন্ত চায় কিউআরএস
সাংবাদিক আলিফ হত্যার নিরপেক্ষ তদন্ত চায় কিউআরএস
সৌদি-হুথি যুদ্ধবিরতিতে সহায়তা করতে প্রস্তুত ইরান
সৌদি-হুথি যুদ্ধবিরতিতে সহায়তা করতে প্রস্তুত ইরান
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির রাজনৈতিক দায় রয়েছে: সাইফুল হক
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির রাজনৈতিক দায় রয়েছে: সাইফুল হক
৬৫ হাজার টাকায় থাইল্যান্ড ভ্রমণ!
৬৫ হাজার টাকায় থাইল্যান্ড ভ্রমণ!
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি