রাতে নুডলস খেয়ে ঘুম, সকালে মিললো মা-বাবাসহ ৫ জনের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক 
১৭ অক্টোবর ২০২৬, ১৭:৫১ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৭:৫৮

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার রাবুপুরা এলাকায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু রয়েছে। প্রাথমিক তদন্তে খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মৃত ব্যক্তিরা হলেন মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫), তাদের দুই ছেলে লাড্ডু (১১) ও সাক্ষাৎ (৩) এবং মেয়ে মিষ্টি (৭)।

প্রতিবেশী ও মহেশের মা জানিয়েছেন, আগের রাতে পরিবারের সদস্যরা নুডলস খেয়েছিলেন। এরপর তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তারা, অ্যাম্বুলেন্স ও খাদ্য নিরাপত্তা বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তদন্তের জন্য বিশেষজ্ঞ দল ও ফরেনসিক দল কাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে সুরতহাল প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
সিজেপির বিক্ষোভে বলপ্রয়োগের অভিযোগ, ভারত সফরে রুবিওকে হস্তক্ষেপের আহ্বান
কার্যকরের আগেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
সর্বশেষ খবর
লিটনকে নিয়ে দুঃসংবাদ 
লিটনকে নিয়ে দুঃসংবাদ 
এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর
এবার পূজাকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি: গয়েশ্বর
বাংলাদেশে আসতে পারেন ফিফা সভাপতি
বাংলাদেশে আসতে পারেন ফিফা সভাপতি
২৫ লাখ টাকার হেরোইন উদ্ধার: মাদক ব্যবসায়ী মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
২৫ লাখ টাকার হেরোইন উদ্ধার: মাদক ব্যবসায়ী মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি
পুরো রিসোর্ট ভস্মীভূত, পাশেই লাশের সারি