প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন

বিনোদন রিপোর্ট 
২৪ অক্টোবর ২০২৬, ১৪:৩২ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৪:৩২

প্রায় ১১ বছর আগে যৌথ প্রযোজনার  ‘শঙ্খচিল’ সিনেমায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেন অভিনেত্রী কুসুম সিকদার। সেই সিনেমাটি ভারতের শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এবং কুসুম নিজেও বাংলাদেশে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এ সিনেমার শুটিংয়ের সময় প্রসেনজিৎ অদ্ভুত একটি নামে সম্বোধন করেন কুসুম সিকদারকে ।  সে নামটি হলো ‘পুটলি’।

‘শঙ্খচিল’-এর শুটিংয়ে কুসুম নানান ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র একটি ব্যাগে ভরে প্রতিদিন শুটিং সেটে আসতেন। কুসুমের সেই ব্যাগে পাওয়া যেত না, এমন কিছু ছিল না। এজন্য প্রসেনজিৎ এবং সিনেমার নির্মাতা গৌতম ঘোষ তাকে ‘পুটলি’ সম্বোধন করতেন।

সম্প্রতি কুসুম সিকদার তার জীবনের এমনই অনেক বলা-না বলা গল্প মেলে ধরেছেন  পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ তে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটির এই পর্ব প্রচার হবে শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

এই পর্বে কুসুম সিকদার আরও জানিয়েছেন, খুব শিগগির তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্রের কাজ শুরু করবেন। এবারের সিনেমার জনরা হবে ক্রাইম-থ্রিলার। মূল গল্পটি কুসুমের নিজের। তবে চিত্রনাট্য লেখার জন্য চিত্রনাট্যকারের খোঁজ করছেন তিনি।

/এনআই/
সম্পর্কিত
সেলিব্রিটি পডকাস্ট ‘স্ট্রেইট কাট তুষার’
সেলিব্রিটি পডকাস্ট ‘স্ট্রেইট কাট তুষার’
মুক্তির দুই মাসের মাথায় ওটিটিতে
মুক্তির দুই মাসের মাথায় ওটিটিতে
কুসুম সিকদারের ‘শরতের জবা’: দৈনিক ২০টি শো!
এ সপ্তাহের সিনেমা কুসুম সিকদারের ‘শরতের জবা’: দৈনিক ২০টি শো!
বিনোদন বিভাগের সর্বশেষ
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর
৫০ বছরে ফিডব্যাক, বছরজুড়ে কনসার্ট
৫০ বছরে ফিডব্যাক, বছরজুড়ে কনসার্ট
‘থ্রি ইডিয়টসের’ সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন আমির খান
‘থ্রি ইডিয়টসের’ সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন আমির খান
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
আসিফের গাড়িতে গুলি, ওমর সানী বললেন ‘অশনি সংকেত’
আসিফের গাড়িতে গুলি, ওমর সানী বললেন ‘অশনি সংকেত’