সাইবার হামলার আশঙ্কা: কমানো হলো এআই মুনশটের হ্যাকিং সক্ষমতা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ১৬:০৭ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৬:০৭

ক্রমেই বেশি স্বয়ংক্রিয় হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকিংকে বহুগুণ শক্তিশালী করতে পারে, এমন আশঙ্কা বাড়ার মধ্যে নিজেদের সর্বশেষ মডেলের সাইবার আক্রমণাত্মক সক্ষমতা কমিয়েছে বলে জানিয়েছে চীনা স্টার্টআপ মুনশট এআই। শনিবার প্রতিষ্ঠানটি এ কথা জানায়।

বেইজিংভিত্তিক মুনশট কিমি কে৩.১ প্রো উন্মোচনের সময় এসব বিধিনিষেধের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটির বর্ণনায়, এটি ৩ ট্রিলিয়ন প্যারামিটার শ্রেণির সবচেয়ে সক্ষম ওপেন-ওয়েট মডেল। ৪ নভেম্বরের মধ্যে মডেলটির ওয়েট প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। এসব ফাইল বাইরের ডেভেলপারদের নিজেদের সিস্টেমে মডেলটি চালাতে ও পরিবর্তন করতে দেয়।

মুনশট জানায়, মডেলটি তৈরিতে ব্যবহৃত প্রশিক্ষণ তথ্যভান্ডার ও রিইনফোর্সমেন্ট-লার্নিং পরিবেশ থেকে তারা সাইবারসংক্রান্ত তথ্য সরিয়ে দিয়েছে, তবে সাধারণ কোডিং দক্ষতা বজায় রেখেছে। প্রতিষ্ঠানটি বলেছে, আমরা এমন ওপেন ওয়েট প্রকাশ না করার লক্ষ্য রাখি, যা সাইবার সক্ষমতার নিরঙ্কুশ সীমান্ত আরও বাড়াবে।

সরকার, প্রযুক্তি কোম্পানি ও নিরাপত্তা গবেষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে যে এআই পরিশীলিত হ্যাকিংকে আরও সহজ ও সস্তা করে তুলতে পারে। কোড লিখতে পারা, সফটওয়্যার টুল চালাতে পারা এবং দীর্ঘ ও বহুধাপের কাজ সম্পন্ন করতে পারা মডেলগুলো ব্যবহারকারীদের প্রোগ্রামের দুর্বলতা শনাক্ত করতে এবং সাইবার হামলার কিছু অংশ স্বয়ংক্রিয় করতে সহায়তা করতে পারে।

গত সপ্তাহে চীন রফতানি নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছে। এতে এআইচালিত ম্যালওয়্যার তৈরি ও রূপান্তর প্রযুক্তি রফতানি নিষিদ্ধ এবং এআই-সহায়ক দুর্বলতা শনাক্তকরণ টুল সীমিত করার কথা রয়েছে। খসড়া ব্যবস্থাগুলো এখনও জনমতের জন্য উন্মুক্ত। এতে ঝুঁকি হিসেবে বলা হয়েছে, এ ধরনের সক্ষমতা গুরুত্বপূর্ণ অবকাঠামো, প্রতিরক্ষা-শিল্প ও মূল সরকারি ব্যবস্থার বিরুদ্ধে অথবা নিরাপত্তা সুরক্ষা এড়াতে ব্যবহৃত হতে পারে।

মুনশট বলেছে, ওপেন-ওয়েট মডেল বেশি সংস্থাকে নিজেদের সফটওয়্যার, এমনকি কম নজর পাওয়া পুরোনো সিস্টেম পরীক্ষা ও সুরক্ষিত করতে সহায়তা করে নিরাপত্তা বাড়াতে পারে।

তবে মালিকানাধীন ও ক্লোজড-ওয়েট এআই ব্যবস্থার মতো নয়, ওপেন-ওয়েট প্রকাশে কেন্দ্রীয় তদারকি কঠিন। ফাইলগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে হোস্ট করা সেবার তুলনায় প্রবেশাধিকার সীমিত করা, ব্যবহার পর্যবেক্ষণ বা সুরক্ষা ব্যবস্থা হালনাগাদ করার সক্ষমতা মূল ডেভেলপারের কম থাকে।

প্রতিষ্ঠানটি জানায়, নিজস্ব সাইবার বেঞ্চমার্কে কে৩.১ প্রো ৮১ শতাংশ স্কোর করেছে, যেখানে ঝুঁকি-হ্রাস ব্যবস্থা ছাড়া অনুরূপ সংস্করণের স্কোর ৯০ দশমিক ৫ শতাংশ। এ পরীক্ষায় নিয়ন্ত্রিত পরিবেশে সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করে তা কাজে লাগাতে হয়েছে। মুনশট বলেছে, তুলনাটি দেখায় সাইবার-সংশ্লিষ্ট তথ্য ছেঁকে ফেললে মডেলের আক্রমণাত্মক সাইবার সক্ষমতা কমে, যদিও এটি এখনও আগের সংস্করণের চেয়ে ভালো ফল করেছে। ফলাফল স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

সূত্র: রয়টার্স

/এসএইচএম/
সম্পর্কিত
ডিজিটাল ওয়ালেট কত ধরনের হয়?
সাইবার হামলার শিকার হয়নি জনতা ব্যাংকের সার্ভার, দাবি কর্তৃপক্ষের
রাজউকের পারমিট সেবায় ডিজিটাল গতি
সর্বশেষ খবর
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের ‘তিক্ত অভিজ্ঞতা’, এবার কোন পথে বিএনপি?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
রাজনীতি নিয়ে মতের অমিল, একাকিত্ব বাড়ছে তরুণদের?
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়