মাও সেতুংকে নিয়ে মন্তব্যের পর চীনে বিপাকে এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ১৫:২৪ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৬:২৮

ব্যালন ডি’অরে হ্যারি কেইনের কাছে হারার পর এবার চীনে নতুন বিতর্কে জড়ালেন কিলিয়ান এমবাপ্পে। সাবেক চীনা নেতা মাও সেতুংকে নিয়ে ফরাসি এই ফুটবল তারকার রসিকতার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে চীনের দুটি বড় প্রতিষ্ঠান।

চীনের পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ডংপেং এক বিবৃতিতে জানিয়েছে, এমবাপ্পের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। 

বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘জাতীয় অনুভূতিতে আঘাত করে এমন যেকোনও আচরণের আমরা দৃঢ় বিরোধিতা করি এবং এ বিষয়ে আমাদের শূন্য-সহনশীলতার নীতি রয়েছে।’

চীনের বৃহত্তম দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেংনিউও একই সিদ্ধান্ত নিয়েছে। রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের এই ফরোয়ার্ডের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তারা।

মেংনিউর বিবৃতিতে বলা হয়েছে, ‘অবিলম্বে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের সব ধরনের সম্পন্ন ছিন্ন করা হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘চীনা জনগণের অনুভূতিতে আঘাত করে এমন যেকোনও কথা বা কাজের আমরা দৃঢ় বিরোধিতা করি এবং এ বিষয়ে আমাদের শূন্য-সহনশীলতার নীতি রয়েছে।’

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান দুটি। ভিডিওতে এমবাপ্পেকে বলতে শোনা যায়, ইন্টারনেটে দেখা সবচেয়ে মজার মিম ছিল তার মুখের ছবি ফটোশপ করে অন্য একজনের জায়গায় বসানো। ওই ব্যক্তিকে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘কোনও একজন লোক, আমার মনে হয়, তিনি একজন চীনা স্বৈরশাসক।’

ধারণা করা হচ্ছে, তার এই মন্তব্যের মাধ্যমে মাও সেতুংকেই বোঝানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মিমে মাওয়ের ছবির ওপর এমবাপ্পের মুখ বসানো হয়েছিল। ঐতিহাসিক বিভিন্ন ব্যক্তিত্বের ছবির সঙ্গে এমবাপ্পের মুখ জুড়ে দিয়ে তৈরি এমন আরও মিম রয়েছে।

অবশ্য ভিডিওটির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি এএফপির ফ্যাক্ট চেক বিভাগ।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সবার ওপরে কেইন, মেসি-এমবাপ্পেরা কত নম্বরে?
২৫ বছর পর ব্যালন ডি’অর জয় ইংলিশ তারকার, মেসি কত নম্বরে? 
এল ক্লাসিকোয় মেসিকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন ইতিহাস
সর্বশেষ খবর
শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, উপকূল অতিক্রম করতে পারে বুধবার
শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, উপকূল অতিক্রম করতে পারে বুধবার
দুবাইয়ে পর্যটকদের জন্য নতুন চমক, তৈরি হচ্ছে সোনার রাস্তা!
দুবাইয়ে পর্যটকদের জন্য নতুন চমক, তৈরি হচ্ছে সোনার রাস্তা!
কোচের সঙ্গে দ্বন্দ্বে নতুন মোড়, পর্তুগাল দলে ফেরার পথে রোনালদো
কোচের সঙ্গে দ্বন্দ্বে নতুন মোড়, পর্তুগাল দলে ফেরার পথে রোনালদো
রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ,  কারাগারে আসামি
রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে