ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দিন শেষ করেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১৭:২৬ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৭:২৭

গতকাল ছিল শুধু আলোর স্বল্পতা। দ্বিতীয় দিন আলোর সঙ্গে বৃষ্টিও বাগড়া সৃষ্টি করলো। তাই আগেভাগে শেষ হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের খেলা। তার আগে দারুণ বোলিংয়ে ম্যাচের পরিস্থিতি বদলে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৩৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে। তারা পিছিয়ে ১৩৮ রানে। 

সাদমান ইসলামের সেঞ্চুরির পর ব্যাটিং ধসে ইনিংস বড় হয়নি বাংলাদেশের। ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা ২৭২ রানে গুটিয়ে গেছে। তার পর ব্যাট হাতে দারুণ জবাব দেয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেশনের ‍শুরুতে হাসান মাহমুদের বলে একটি উইকেট হারালেও জন ক্যাম্পবেলের ফিফটিতে ১ উইকেটে ৮৯ রান নিয়ে চায়ের বিরতিতে যায় দুই দল। মেঘলা আকাশের কারণে বিরতিটা আগেভাগেই নিতে হয়েছে। তার পর বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় খেলা।   

বিরতির পর মাঠে ফিরেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের পর তাইজুল ইসলামের জোড়া আঘাতে মিরপুর টেস্টে চাপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর ৩১তম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মিরাজ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭৮ বলে ৫৪ রান করা জন ক্যাম্পবেলকে ফিরিয়ে দেন তিনি। ক্যাম্পবেলের ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা।

তার পর ইনিংসের ৩৬তম ওভারে পরপর দুই ব্যাটারকে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম। প্রথমে কাভেম হজকে ৭ রানে ফিরিয়ে দেন তিনি। এরপর কোনো রান না করেই তাইজুলের শিকার হন আমির জাঙ্গু।

তাতে মিরাজের পর তাইজুলের এই জোড়া আঘাতে ম্যাচে শক্তভাবে ফেরে বাংলাদেশ। ছোটখাটো ধসের পর অবশ্য কোনও ঝামেলা ছাড়াই দিন পার করেন তেজনারায়ণ চন্দরপল (৪৩) ও জাস্টিন গ্রিভস (১৫)। তাইজুল ৪৪ রানে দুটি উইকেট নিয়েছেন। একটি করে নিয়েছেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ। 

 

/এফআইআর/
সম্পর্কিত
সম্ভবত সেখানেই আমরা ভুল করেছি: সাদমান 
ডাবলিন বিমানবন্দরে পরিবারসহ হেনস্তার শিকার সাঙ্গাকারা
হাসানের আঘাতের পর ক্যারিবিয়ানদের প্রতিরোধ
সর্বশেষ খবর
ভ্যান্সের বার্তার জবাব দেয়নি ইরান
ভ্যান্সের বার্তার জবাব দেয়নি ইরান
আবারও হারলেন জামায়াতের দেলাওয়ার, পেলেন আগের চেয়ে কয়েক হাজার কম ভোট
আবারও হারলেন জামায়াতের দেলাওয়ার, পেলেন আগের চেয়ে কয়েক হাজার কম ভোট
যেসব সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না
যেসব সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না
ব্যাটারিচালিত রিকশা চলাচলে ফি নির্ধারণ 
ব্যাটারিচালিত রিকশা চলাচলে ফি নির্ধারণ 
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা