ডাবলিন বিমানবন্দরে পরিবারসহ হেনস্তার শিকার সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১৫:৫১ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৫:৫১

বিমানবন্দরে পরিবারের সঙ্গে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। আয়ারল্যান্ডের ডাবলিনে বিমান সংস্থা রায়ানএয়ারের কর্মীদের বিরুদ্ধে হুমকি ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন তিনি। তার এই অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অভিজ্ঞতার কথা জানান রাজস্থান রয়্যালসের প্রধান কোচ সাঙ্গাকারা। বিমান সংস্থাটির গেটে দায়িত্বে থাকা কর্মীদের আচরণকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন তিনি। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এটিই তার প্রথম তিক্ত অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন সাবেক এই ক্রিকেটার।

এক্সে সাঙ্গাকারা লেখেন, ‘ডাবলিনে রায়ানএয়ারের বৈষম্যমূলক আচরণ করা গেটকর্মীদের অভিজ্ঞতা কি কারও হয়েছে? আমি পরিবারের সঙ্গে এইমাত্র সেই অভিজ্ঞতার মুখোমুখি হলাম। বিষয়টি ছিল ভয়াবহ।’

তার পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান অনেকে। তাদের মধ্যে ছিলেন আরেক শ্রীলঙ্কান সঞ্জীবা ভিরারাওয়ানাও। বিদেশে বসবাস ও ভ্রমণের সময় নিজের বৈষম্যের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

সাঙ্গাকারার পোস্টের জবাবে ভিরারাওয়ানা লেখেন, ‘কুমার, পশ্চিমা বিশ্বের প্রায় সব জায়গাতেই আমি বৈষম্যের শিকার হয়েছি। সেখানে ১৬ বছর বসবাস করেছি, পরবর্তী ২৫ বছর যাওয়া-আসা করেছি। এখন আর নয়।’

জবাবে সাঙ্গাকারা স্বীকার করেন, এ ধরনের অভিজ্ঞতা মানসিকভাবে বেশ ধাক্কা দেয়। তিনি বলেন, ‘নিজের সঙ্গে এমন কিছু ঘটলে তা সত্যিই বেশ ধাক্কা দেয়।’

শ্রীলঙ্কার অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত সাঙ্গাকারা ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তিন সংস্করণেই দীর্ঘ ও সফল ক্যারিয়ার ছিল তার।

রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে প্রথম মেয়াদেই ফ্র্যাঞ্চাইজিটিকে ১৭ বছর পর আবারও আইপিএলের ফাইনালে তুলেছিলেন তিনি। তবে ফাইনালে গুজরাট টাইটানসের কাছে হেরে রানার্সআপ হয় রাজস্থান। ২০২৬ সালেও ফাইনালে ওঠা হয়নি তাদের। দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে বিদায় নেয় দলটি।

 

/এফআইআর/
সম্পর্কিত
হাসানের আঘাতের পর ক্যারিবিয়ানদের প্রতিরোধ
ভারত সিরিজের মাঝেই চোট ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে
বাংলাদেশের ব্যাটিংয়ে ধস, ৭ উইকেটে তুললো মাত্র ৫৯
সর্বশেষ খবর
বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন
বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন
পাঁচ ভান্ডারের রহস্যে মোড়া কাঞ্চনজঙ্ঘা, যার চূড়ায় ওঠেন না পর্বতারোহীরা
পাঁচ ভান্ডারের রহস্যে মোড়া কাঞ্চনজঙ্ঘা, যার চূড়ায় ওঠেন না পর্বতারোহীরা
এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে
এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে
প্রেমে কুনজরের ভয়, বিয়ে নিয়ে যা বললেন জাহ্নবী
প্রেমে কুনজরের ভয়, বিয়ে নিয়ে যা বললেন জাহ্নবী
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন