গ্রেটার নয়ডা ওয়েস্টের একটি বহুতল ভবনের ২৩ তলার ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে বাবা ও তার ১১ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সী রণদীপ পাত্র ও তার ছেলে আরভ পূজার জন্য ফুল তুলতে গিয়ে মই থেকে পিছলে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে।
গৌর সিটি-২-এর মহাগুন মাইউডস সোসাইটিতে থাকতেন তারা। এলাকাটি বিসরাখ থানার আওতায় পড়ে। ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) ড. প্রবীণ রঞ্জন সিং বলেন, ভোর ৪টার দিকে পুলিশ রেসপন্স ভেহিকলের (পিআরভি) কাছ থেকে তারা খবর পান যে উঁচু থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, রণদীপের স্ত্রী আমাদের জানিয়েছেন, সম্পত্তির রেজিস্ট্রির কাজে পরিবারটি খাটু শ্যামে যাচ্ছিল।
অপর এক পুলিশ কর্মকর্তা জানান, তাদের খাটু শ্যাম মন্দির দর্শনেরও পরিকল্পনা ছিল। তিনি বলেন, বাবা ও ছেলে পূজার ফুল তুলতে বারান্দায় গিয়েছিলেন। সে সময় তারা মই থেকে পিছলে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। ওই কর্মকর্তা বলেন, পুলিশ সুরতহাল প্রতিবেদনের কাজ শেষ করছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
সূত্র: এনডিটিভি
রুমমেটকে বোমা হামলার হুমকি, আটকের পর বললেন ‘মজা করেছি’