মিরপুরের অবরোধে রাজধানীজুড়ে যানজট, ভোগান্তি চরমে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৬, ১১:৩০ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১১:৩০

সপ্তাহের প্রথম কর্মদিবসে মিরপুরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। আজ সকালে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর অবরোধের ফলে অনেকে বিকল্প উপায়ে অফিসসহ নানা কাজে বের হয়ে গন্তব্যে যাচ্ছেন। 

মিরপুর-১১ এর বাসিন্দা ইউসুফ আহমেদ জানান, তিনি জরুরি কাজে তেজগাঁওয়ে আসার জন্য বের হয়েছিলেন। কিন্তু বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে দেখেন অবরোধ। এরপর তিনি বাসায় ফিরে যান। পরে গাড়ি রেখে মেট্রোরেলে ফার্মগেটে আসেন। এরপর সেখান থেকে তেজগাঁওয়ে এসেছেন।

তিনি জানান, সড়ক অবরোধের কারণে মেট্রোতেও উপচে পড়া ভিড়। যারা সড়ক পথে আগারগাঁও কিংবা ফার্মগেট আসতেন তারাও সবাই মেট্রোতে আসছেন।

ইমন নামের আরেক যাত্রী জানান, সড়ক অবরোধের কারণে তিনি মিরপুর ১১ কিংবা ১০ এর দিকে আসতে পারেননি। উল্টো তাকে কালশি সড়ক ব্যবহার করতে হয়েছে। কালশি হয়ে আসতে তাকে বাইক কয়েকবার আটকে দেওয়া হয়েছে। অনুরোধ করে তিনি রক্ষা পান।

খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুর ১০ থেকে ১২ পুরো সড়কেই পোশাক শ্রমিকরা অবস্থান করছেন। এ কারণে যে গাড়িগুলো গাবতলী থেকে মিরপুর ১০ হয়ে আঁগারগাও মহাখালী রুট ব্যবহার করে, সেগুলো পুরোপুরি বন্ধ। এছাড়াও গাবতলী হয়ে মিরপুর ১০, ১১, ১২ হয়ে কালশি টু বিমানবন্দর এবং যমুনা হয়ে প্রগতি স্মরণীর দিকে আসতো সেগুলোও বন্ধ হয়ে আছে। অর্থাৎ ওই সড়কগুলোতে বাস থেকে শুরু করে কোনও যান চলছে না।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) রফিকুল ইসলাম বলেন, যেহেতু মিরপুর-১০ থেকে শুরু করে ওই রোড পুরোপুরি বন্ধ, সেহেতু রাস্তায় যানজট রয়েছে। ওই এলাকার গাড়িগুলো গুলিস্থান যাওয়ার জন্য বিকল্প রাস্তা হিসেবে এই এলাকার রাস্তা ব্যবহার করছে। তাই রাস্তায় গাড়ির সংখ্যাও বেড়ে গেছে। তারপরও আমরা শৃঙ্খলা ধরে রাখতে চেষ্টা করছি।

খোঁজ নিয়ে জানা যায়, অবরোধের কারণে ফার্মগেট, শাহবাগ রোড, সায়েন্সল্যাব, কাওরানবাজার এলাকায়ও ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

যাত্রীরা বলছেন, সপ্তাহের প্রথম দিনেই এমন অবস্থা যে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে বাসে করে রওনা দিলেও অবরোধের কারণে বাস থেকে নেমে তাদের অবরোধের স্থান পায়ে হেঁটে অতিক্রম করে অটো বা অন্য কোনও উপায়ে অফিসে যেতে হয়েছে। অনেকে আবার মেট্রোতে উঠেছেন।

তারা বলছেন, মেট্রোতে যাত্রীদের তিল ধারণের ঠাঁই ছিল না।

প্রসঙ্গত, ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে আন্দোলন চালাচ্ছেন পোশাক শ্রমিকরা। রবিবার (১ নভেম্বর) মিরপুর ১০ এলাকা শনিবারের মতো অবরোধ করেন তারা। আর এতে করে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এতে পুরো শহরে অতিরিক্ত জ্যামের সৃষ্টি হয়। 

/আইএ/আইএএম/
সম্পর্কিত
তিন স্টেশন স্থগিত করে চলছে মেট্রোরেল 
মিরপুর-১০ পুলিশের নিয়ন্ত্রণে, যানবাহন কি চলছে
মিরপুরে ১১ নম্বরে পুলিশের গাড়িতে আগুন
সর্বশেষ খবর
দলীয় নীতির বিচ্যুতির অভিযোগ তুলে এনসিপি ছাড়ার ঘোষণা কুড়িগ্রামের নেতার
দলীয় নীতির বিচ্যুতির অভিযোগ তুলে এনসিপি ছাড়ার ঘোষণা কুড়িগ্রামের নেতার
আপাতত সব ধরনের রিকশা চলবে: মীর শাহে আলম
আপাতত সব ধরনের রিকশা চলবে: মীর শাহে আলম
তিন স্টেশন স্থগিত করে চলছে মেট্রোরেল 
তিন স্টেশন স্থগিত করে চলছে মেট্রোরেল 
পর্যটন মৌসুম শুরু, তবু যে কারণে সেন্টমার্টিন যাচ্ছে না জাহাজ
পর্যটন মৌসুম শুরু, তবু যে কারণে সেন্টমার্টিন যাচ্ছে না জাহাজ
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি