তিন স্টেশন স্থগিত করে চলছে মেট্রোরেল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ নভেম্বর ২০২৬, ১৩:১৯ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৩:২৫

পুলিশের পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনটি স্টেশনে না থেমে চলাচল করছে মেট্রোরেল। রবিবার (১ নভেম্বর) দুপুর থেকে রাজধানীর মিরপুরের পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর ১০ নম্বর স্টেশনে না থেমে চলছে মেট্রোরেল। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ডিএমটিসিএল পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) মো. নজরুল ইসলাম।  

তিনি জানান, দুপুর ১২টার দিকে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, মিরপুর ১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান জানান, আগুন নেভাতে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

মিরপুর-১০ এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

এর আগে, মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।

/আইএ/এসও/আইএএম/
সম্পর্কিত
মিরপুর-১০ পুলিশের নিয়ন্ত্রণে, যানবাহন কি চলছে
মিরপুর-১১ নম্বরে পুলিশের গাড়িতে আগুন
মিরপুরে পুলিশ বক্স ভাঙচুর
সর্বশেষ খবর
‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’ শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী
‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’ শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী
মহানগরেও জামিন মেলেনি এমপি নজরুলের  
মহানগরেও জামিন মেলেনি এমপি নজরুলের  
ক্রিপ্টো হ্যাকের ৯০ শতাংশ ক্ষতি পুষিয়ে নিয়েছে বাইন্যান্স
ক্রিপ্টো হ্যাকের ৯০ শতাংশ ক্ষতি পুষিয়ে নিয়েছে বাইন্যান্স
শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুট গুদামে আগুন
শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুট গুদামে আগুন
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি