পুলিশ-বিজিবির সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পুলিশের তিন গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৬, ১৬:৩৯ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৬:৩৯

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজও রাস্তায় নেমেছেন গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় তাদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের ভ্যানে আগুন দেওয়া হয়েছে। এ অবস্থায় দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। 

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে একাধিকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এ ঘটনায় সাংবাদিকসহ বিজিবির একাধিক সদস্য আহত হয়েছেন।

এর আগে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা ধাওয়া দেন। এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে বিজিবির এক সদস্য আহত হন।

দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা। তখন সময় টিভির প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয়। এর আগেও একাধিক সাংবাদিকের ওপর হামলা, মারধর ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আজও শ্রমিকরা বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশ এবং শিল্প পুলিশ কাজ করছে।

এর আগে রবিবারও একই দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও আশপাশের শিল্পাঞ্চলে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকটি এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি পুলিশ বক্সে আগুন দেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। উদ্ভূত পরিস্থিতিতে ওই দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

/এএম/ 
সম্পর্কিত
শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, সতর্ক থাকতে হবে: তাসলিমা আখতার
শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ: গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৫ মামলা, গ্রেফতার ৩০
সর্বশেষ খবর
মিরপুরে শ্রমিক আন্দোলনের নামে নাশকতা: গ্রেফতার ২৬ জন কারাগারে 
মিরপুরে শ্রমিক আন্দোলনের নামে নাশকতা: গ্রেফতার ২৬ জন কারাগারে 
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রীর বিয়ে ‘অবৈধ’: জামায়াত প্রধান
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রীর বিয়ে ‘অবৈধ’: জামায়াত প্রধান
আবাসিক মাদ্রাসায় দুই ছাত্রকে ধারাবাহিক ধর্ষণ, গ্রেফতারের পর স্বীকার করলেন শিক্ষক
আবাসিক মাদ্রাসায় দুই ছাত্রকে ধারাবাহিক ধর্ষণ, গ্রেফতারের পর স্বীকার করলেন শিক্ষক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি