মার্কিন নির্বাচনে ট্রাম্পের ব্যর্থতায় ইরানিদের উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১৪:৫৭ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৪:৫৭

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি হেরে যাওয়ায় এবং ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ায় ইরানে সাধারণ মানুষ ও নেতাদের মাঝে উল্লাস দেখা গেছে। ইরান যুদ্ধ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মার্কিন ভোটারদের এই রায়কে ট্রাম্পের বড় পরাজয় হিসেবে দেখছে তেহরান।

ফলাফলের পর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইরানের প্রধান মধ্যস্থতাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, আমেরিকানরা যুদ্ধকে ‘না’ বলেছে এবং আমরা এই বার্তা সমর্থন করি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সরকার যদি এই পরিবর্তনের রায় উপেক্ষা করে, তবে তারা শিখবে যে আমাদের ‘না’ কতটা ভয়াবহ দুঃস্বপ্ন নিয়ে আসে।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সম্ভাবনাকে প্রত্যাখ্যান করেছেন। পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ফের পূর্ণাঙ্গ মার্কিন সামরিক অভিযান শুরু হওয়া নিয়ে শঙ্কা বিরাজ করায় নতুন করে যুদ্ধ এড়াতে আলোচনা অব্যাহত রয়েছে।

আমেরিকা ও ইরানের বিদ্যমান এই শত্রুতার আবহেই বুধবার তেহরানে হাজার হাজার মানুষ ১৯৭৯ সালের মার্কিন দূতাবাস দখলের বর্ষপূর্তিতে সরকার আয়োজিত মিছিলে অংশ নেন। তারা সেখানে মার্কিন ও ইসরায়েলি পতাকা পোড়ান এবং ‘আমেরিকা নিপাত যাক’ ও ‘ইসরায়েল নিপাত যাক’ বলে স্লোগান দেন।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
পৃথিবীতে প্রাণের উৎপত্তির পুরনো ধারণা কি তবে ভুল?
তেলের দরপতন ও দুর্বল ডলার: বাড়ছে স্বর্ণের দাম
এবার কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড, নেপথ্যে ফেসবুকে স্ত্রীর ছবি
সর্বশেষ খবর
৮০ লাখ টাকার টেন্ডার, যুবদল নেতার হুমকিতে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা
৮০ লাখ টাকার টেন্ডার, যুবদল নেতার হুমকিতে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা
১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা
পৃথিবীতে প্রাণের উৎপত্তির পুরনো ধারণা কি তবে ভুল?
পৃথিবীতে প্রাণের উৎপত্তির পুরনো ধারণা কি তবে ভুল?
শীতলক্ষ্যা নদী দূষণে কী পরিমাণ আর্থিক ক্ষতি, জানতে চান হাইকোর্ট
শীতলক্ষ্যা নদী দূষণে কী পরিমাণ আর্থিক ক্ষতি, জানতে চান হাইকোর্ট
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক