রোনালদোকে যথাযথ স্বীকৃতি দিতে চায় পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১৮:২৬ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৮:২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার দেশের কিংবদন্তি অধিনায়ককে বিশেষভাবে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। সমর্থক ও পর্তুগালের সাধারণ মানুষের উপস্থিতিতে রোনালদোর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারকে উদযাপন করতে চায় তারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো। এর আগে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। তার ঘোষণার পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে গভীর কৃতজ্ঞতা ও সম্মান জানায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

বিবৃতিতে ফেডারেশন জানায়, পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন রোনালদো এবং করেছেন ১৪৬ গোল। তাকে শুধু অসাধারণ একজন ফুটবলার হিসেবেই নয়, বরং অনুপ্রেরণাদায়ী নেতা ও জাতীয় দলের চেতনার প্রতীক হিসেবেও অভিহিত করেছে তারা।

ফেডারেশনের ভাষ্য, রোনালদোর নেতৃত্বে পর্তুগাল এমন কিছু মুহূর্তের সাক্ষী হয়েছে, যা দেশটির ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মাঠে রোনালদোর নিবেদন ও অবদানের কথাও তুলে ধরেছে এফপিএফ। তাদের মতে, পর্তুগালের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে তরুণদের অনুপ্রাণিত করেছে তার প্রভাব। আন্তর্জাতিক অঙ্গনে পর্তুগালের পরিচিতি বাড়ানোর পাশাপাশি পরবর্তী প্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠেছেন তিনি।

ফেডারেশন রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে আখ্যায়িত করেছে।

আন্তর্জাতিক ফুটবল থেকে তার বিদায় যথাযথ স্বীকৃতি ছাড়া হতে দিতে চায় না এফপিএফ। রোনালদোর অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ার উদযাপনে একটি বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা ও আয়োজনের দায়িত্ব সক্রিয়ভাবে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

ফেডারেশনের লক্ষ্য, সমর্থক ও পর্তুগালের সাধারণ মানুষ যেন আরেকবার তাদের অধিনায়ককে সম্মান জানানোর সুযোগ পান।

বিবৃতির শেষ দিকে কৃতজ্ঞতা জানিয়ে ফেডারেশন লিখেছে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক। এই বাড়ি সব সময় আপনারই থাকবে। এবার চলুন, ১ হাজার গোলের লক্ষ্যের দিকে এগিয়ে যাই।’

 

/এফআইআর/
সম্পর্কিত
মেসির পর রোনালদো, শেষ হলো ফুটবলের এক মহাকাব্যিক অধ্যায়
৫ মিনিটের ভিডিওতে রোনালদো যা বললেন 
অবসরের ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো
সর্বশেষ খবর
হামজাবিহীন একাদশে বিশ্বনাথকে স্ট্রাইকার বানালেন ডুলি!
সাফ চ্যাম্পিয়নশিপ হামজাবিহীন একাদশে বিশ্বনাথকে স্ট্রাইকার বানালেন ডুলি!
পানি-তেলে তৈরি রঙিন আলোয় ঘর সাজান নতুন কায়দায়!
পানি-তেলে তৈরি রঙিন আলোয় ঘর সাজান নতুন কায়দায়!
সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, দুপুরের পর পরিস্থিতি শান্ত
সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, দুপুরের পর পরিস্থিতি শান্ত
মালয়েশিয়ায় অভিবাসন ব্যয় তিন লাখের মধ্যে রাখার প্রস্তাব 
মালয়েশিয়ায় অভিবাসন ব্যয় তিন লাখের মধ্যে রাখার প্রস্তাব 
সর্বাধিক পঠিত
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা