এক দিনে মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ১১:১২ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১১:২০

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের প্রভাব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিকাশকে মন্থর করতে পারে, এমন শঙ্কায় বিশ্ব শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটের এক সেশনে বাজার মূলধন থেকে প্রায় ২.৫ ট্রিলিয়ন (আড়াই লাখ কোটি) ডলার মুছে গেছে, যার জের ধরে শুক্রবার লেনদেনের শুরুতেই দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক প্রায় ৯ শতাংশ পড়ে গিয়ে ২০ মিনিটের জন্য লেনদেন স্থগিত থাকে।

বৃহস্পতিবার প্রযুক্তিভিত্তিক ক্যাটাগরি নাসডাক সূচক ৫.৫২ শতাংশ কমে কারেকশন অঞ্চলে (গত ৬ অক্টোবরের রেকর্ড সর্বোচ্চ থেকে ১০ শতাংশের বেশি পতন) প্রবেশ করেছে। এটি ২০২৫ সালের এপ্রিলের পর নাসডাকের জন্য সবচেয়ে খারাপ দিন। একই সঙ্গে এসঅ্যান্ডপি ৫০০ ও ডাউ জোনস সূচকও ২০২৫ সালের এপ্রিলের পর এক দিনে তাদের সবচেয়ে বড় দরপতনের মুখোমুখি হয়েছে।

এআই ডেটা সেন্টার নির্মাণের কেন্দ্র হিসেবে পরিচিত টেক্সাস অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক প্রার্থী জিনা হিনোহোসা গভর্নর নির্বাচিত হওয়ায় এই বিক্রয়চাপ জোরালো হয়েছে। তিনি অস্থায়ী ভিত্তিতে ডেটা সেন্টার নির্মাণ স্থগিত করা এবং কর ছাড় বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এনভিডিয়ার শেয়ার ৯.৩ শতাংশ কমে চলতি বছরের অর্জিত মুনাফা হারিয়েছে। আর ইলন মাস্কের টেসলা ও স্পেসএক্সের শেয়ার কমেছে যথাক্রমে ১১ ও ৯ শতাংশ।

বিনিয়োগকারীদের ভয় পরিমাপক সূচক ‘ভিক্স’ প্রায় ৭০ শতাংশ বেড়েছে, যা গত প্রায় দুই বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ বৃদ্ধি। তবে ট্রুইস্ট এডভাইজরি সার্ভিসেসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা কিথ লার্নার বলেন, এটি ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে কংগ্রেস কেমন চলবে তার চেয়ে সাময়িক প্রতিক্রিয়াই বেশি।

অন্যদিকে, ইয়ারদেনি রিসার্চের প্রেসিডেন্ট এড ইয়ারদেনি এআই খাতের এই ধসকে ইতিবাচক দৃষ্টিতে দেখে বলেন, আমরা এআই নির্মাণের গতি মন্থর হওয়া দেখতে চাই। এটি অনেক বেশি উন্মাদের মতো এবং ফটকাবাজিনির্ভর ছিল। এআই বুদ্বুদ একেবারে ফেটে যাওয়ার চেয়ে বাতাস বের হতে দেওয়া অনেক ভালো। দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য সুযোগের ঝুঁকি কমে আসছে বলেও মন্তব্য করেন লার্নার।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
পরিবেশবান্ধব রাসায়নিক উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবন
স্ত্রীসহ শ্বশুর বাড়ির ৭ স্বজনকে হত্যা করলো ক্যাব চালক, অভিযোগ পরিবারে হস্তক্ষেপ
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব কার, জানা যাবে রবিবার
সর্বশেষ খবর
পরিবেশবান্ধব রাসায়নিক উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবন
পরিবেশবান্ধব রাসায়নিক উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবন
স্ত্রীসহ শ্বশুর বাড়ির ৭ স্বজনকে হত্যা করলো ক্যাব চালক, অভিযোগ পরিবারে হস্তক্ষেপ
স্ত্রীসহ শ্বশুর বাড়ির ৭ স্বজনকে হত্যা করলো ক্যাব চালক, অভিযোগ পরিবারে হস্তক্ষেপ
অস্থিরতার রেশ কাটিয়ে স্বাভাবিক আশুলিয়া, চালু ৮৮ কারখানা
অস্থিরতার রেশ কাটিয়ে স্বাভাবিক আশুলিয়া, চালু ৮৮ কারখানা
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?