যে কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ‘ক্ষমতার সীমা’ মনে করিয়ে দিলেন পোপ

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ নভেম্বর ২০২৬, ১৩:৫৩ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৩:৫৩

আর্জেন্টিনার গণতন্ত্র সুরক্ষার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে এক বহুল আলোচিত বৈঠকে রবিবার এ আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মিলেইকে উদ্দেশ করে পোপ বলেন, নেতাদের উচিত সব নাগরিকের জীবনমান উন্নয়নে কাজ করা এবং নিজেদের ক্ষমতার সীমা সম্পর্কে সচেতন থাকা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

দক্ষিণ আমেরিকায় পোপের ১২ দিনের সফরের দ্বিতীয় গন্তব্য আর্জেন্টিনা। আগামী বছর পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়া মিলেইয়ের সঙ্গে বৈঠকে পোপের বক্তব্য বিশেষ গুরুত্ব পেয়েছে। মিলেইয়ের কঠোর ব্যয়সংকোচন নীতির সমালোচনা করে আসছে ক্যাথলিক চার্চ। চার্চের অভিযোগ, এ নীতির সবচেয়ে বেশি প্রভাব পড়ছে দরিদ্র জনগোষ্ঠীর ওপর। এ ছাড়া ইরান যুদ্ধের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

আর্জেন্টিনায় তিন দিনের সফরের শুরুতে দেওয়া বক্তব্যে পোপ বলেন, ‘কর্তৃত্বের সবচেয়ে প্রকৃত প্রকাশ ঘটে যখন তা সেবার মনোভাব নিয়ে প্রয়োগ করা হয়’। তিনি আরও বলেন, যাঁর কর্তৃত্ব প্রয়োগ করেন, তাদের দায়িত্ব হলো বিচক্ষণতার সঙ্গে কাজ করা, তাদের ওপর অর্পিত ক্ষমতার সীমা স্বীকার করা এবং পুরো জনগোষ্ঠীর কল্যাণের লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া।

রাজধানীর পালাসিও লিবারতাদ সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা পোপের এ বক্তব্যে জোরে করতালি দেন। করতালির কারণে বক্তব্যের ওই অংশ তাকে আবার বলতে হয়।

পোপ বলেন, গণতন্ত্র আর্জেন্টিনার ঐতিহ্যের অংশ, যা সুরক্ষিত রাখা প্রয়োজন। মতপার্থক্য থাকা মানুষদের একই ভবিষ্যৎ ভাগ করে নেওয়া সহনাগরিক হিসেবে দেখার সক্ষমতা এবং ঐকমত্যে পৌঁছানোর ধৈর্যশীল প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হয় বলেও উল্লেখ করেন তিনি।

/এএস/ 
সম্পর্কিত
উপস্থাপিকা রাবিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, আটক স্বামী
পাসপোর্ট চেয়ে আবেদন: শেখ হাসিনার পাঠানো ই-মেইল নিয়ে যা জানা গেলো
পোল্যান্ডে গুলির ঘটনায় বন্দুকধারীর মৃত্যু, নিহত বেড়ে ৯
সর্বশেষ খবর
সিলেট টেস্ট ড্র করেছে বাংলাদেশ
সিলেট টেস্ট ড্র করেছে বাংলাদেশ
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা
অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত প্রেমিকার
অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত প্রেমিকার
উপস্থাপিকা রাবিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, আটক স্বামী
উপস্থাপিকা রাবিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, আটক স্বামী
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?