পোল্যান্ডে গুলির ঘটনায় বন্দুকধারীর মৃত্যু, নিহত বেড়ে ৯

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১৫:৩৪ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৫:৩৪

পোল্যান্ডের ক্রাকোয় সপ্তাহান্তে প্রাণঘাতী গুলির ঘটনায় অভিযুক্ত বন্দুকধারী হাসপাতালে মারা গেছেন। সোমবার (০৯ নভেম্বর) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। আঞ্চলিক পুলিশ এক্সে দেওয়া পোস্টে জানায়, মর্মান্তিক ঘটনাগুলোর জন্য দায়ী ব্যক্তি সোমবার সকালে হাসপাতালে মারা গেছেন।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ২৪ বছর বয়সী ওই পোলিশ নাগরিক শনিবার ক্রাকোর কেন্দ্রস্থলে গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেন। পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে আহত হয়ে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছিলেন।

কর্মকর্তারা জানান, সন্দেহভাজন ব্যক্তি চরম ডানপন্থী মতাদর্শের প্রতি গভীরভাবে আকৃষ্ট ছিলেন। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই গুলির ঘটনাকে সন্ত্রাসবাদী কাজ বলে বর্ণনা করেছেন। ১৯৮৯ সালে কমিউনিস্ট শাসনের অবসানের পর দেশটিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হামলায় দুই বিদেশি নাগরিকসহ ছয়জন নিহত এবং প্রায় ১৫ জন আহত হয়েছেন। পরে বন্দুকধারীর বাবা, মা ও বোনের মরদেহ পাওয়া যায়। ক্রাকো থেকে গাড়িতে প্রায় দুই ঘণ্টার দূরত্বে তাদের পারিবারিক বাড়িতে মরদেহগুলো মেলে। ফলে সন্দেহভাজন মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯।

স্থানীয় সময় শনিবার বেলা তিনটার কিছু আগে ক্রাকোর মেইন মার্কেট স্কয়ারে গুলি শুরু হয়। পর্যটকদের ভিড়ে সরগরম এই চত্বরে সন্দেহভাজন গাড়ি চালিয়ে ঢোকেন। পুলিশ জানায়, এরপর তিনি গাড়ি থেকেই লোকজনের দিকে এলোপাতাড়ি গুলি চালান।

ঘটনাস্থলে ধারণ করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, গুলির শব্দের মধ্যে আতঙ্কিত মানুষ নিরাপদ স্থানের দিকে ছুটছে। চত্বরের বেশ কয়েকটি দোকানের জানালা গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচ।

পুলিশি তদন্ত চলায় শহর কর্তৃপক্ষ বাসিন্দা ও পর্যটকদের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। ডিয়েৎলা ও স্ট্রাদোমস্কা সড়কের সংযোগস্থলে সন্দেহভাজনের গাড়িটি পাওয়া যায়। এতে কোনো বিস্ফোরক ছিল কি না, তা নিশ্চিত হতে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
পাসপোর্ট চেয়ে আবেদন: শেখ হাসিনার পাঠানো ই-মেইল নিয়ে যা জানা গেলো
খোরশেদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
রাজধানীতে তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামী আটক
সর্বশেষ খবর
ঘুষের টাকাসহ গ্রেফতার সার্ভেয়ার রিমান্ডে

সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?