পাসপোর্ট চেয়ে আবেদন: শেখ হাসিনার পাঠানো ই-মেইল নিয়ে যা জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক 
০৯ নভেম্বর ২০২৬, ১৫:৪১ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৫:৪১

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্সের’ পক্ষ থেকে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে এই আবেদন জানানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই তার প্রথম কোনও আনুষ্ঠানিক আবেদন।

সোমবার (৯ নভেম্বর) সকালে দিল্লির কূটনৈতিক সূত্র ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে।দিল্লি হাইকমিশন মেইল পাওয়ার সঙ্গে সঙ্গেই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।

তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন বা ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনও নথি বা প্রমাণপত্র ছিল না। সাধারণত কারও পক্ষে কোনও প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন বা অনুমোদনপত্র বাধ্যতামূলকভাবে যুক্ত থাকে। ফলে এই আবেদনটি যে সরাসরি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে, তা নিশ্চিত করে বোঝার কোনো উপায় নেই্যা

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলের শুরুতে আইনজীবী উল্লেখ করেন যে, তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে তার পক্ষে যোগাযোগ করছেন। চিঠিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে হাইকমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স তাদের হাতে আসা একটি চিঠির বরাতে জানায়, শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন।

/এএস/ 
সম্পর্কিত
পোল্যান্ডে গুলির ঘটনায় বন্দুকধারীর মৃত্যু, নিহত বেড়ে ৯
ফ্রান্সের দাঙ্গায় উসকানিমূলক প্রচারণা চালিয়েছে রুশ নেটওয়ার্ক
শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন সফল হবে না: রিজভী
সর্বশেষ খবর
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
ঘুষের টাকাসহ গ্রেফতার সার্ভেয়ার রিমান্ডে
ঘুষের টাকাসহ গ্রেফতার সার্ভেয়ার রিমান্ডে
খোরশেদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
খোরশেদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
পোল্যান্ডে গুলির ঘটনায় বন্দুকধারীর মৃত্যু, নিহত বেড়ে ৯
পোল্যান্ডে গুলির ঘটনায় বন্দুকধারীর মৃত্যু, নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?