ইরানের নিচে টেকটোনিক প্লেটে বিরাট ফাটল শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১৬:২১ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৬:২১

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের নিচে আরব টেকটোনিক পাতে দুটি বিশাল ফাটল খুঁজে পেয়েছেন চীনের বিজ্ঞানীরা। চীনা একাডেমি অব সায়েন্সেসের একটি দলের নেতৃত্বে গবেষকেরা এ আবিষ্কার করেছেন। টেকটোনিক পাতের নড়াচড়ায় কোটি কোটি বছর ধরে ভূদৃশ্য বদলায়। হিমালয়সহ আরও বেশ কিছু ভূমিরূপ এভাবেই তৈরি হয়েছে।

ফাটলের কারণ কী

গবেষকদের ভাষ্য, শিলার ঘনত্বের পার্থক্যের কারণেই এই ফাটল তৈরি হচ্ছে। পাতটির একটি অংশ সমুদ্রের স্ল্যাব, যা একসময় প্রাচীন নিও-টেথিস মহাসাগরের অংশ ছিল। সেখানে সাবডাকশনের ফলে ভারী ও পাতলা বেসল্ট শিলা প্রতিবেশী পাতের নিচে ঢুকে যাচ্ছে। অন্য অংশটি মহাদেশীয় শিলা, যা পুরু কিন্তু ঘনত্বে হালকা। নিচে ঠেলে দিলে এটি বাধা তৈরি করে এবং উল্টো ওপরে উঠে পর্বত গড়ে তোলে। এই দুই বিপরীত প্রক্রিয়াই পাতটিতে ফাটল ধরাচ্ছে।

বিজ্ঞানীরা বলছেন, মহাদেশগুলোর সংঘর্ষে কীভাবে মহাসাগর হারিয়ে যায়, এই আবিষ্কার তা-ই দেখায়। ভূখণ্ডগুলো শেষ পর্যন্ত একে অপরের সঙ্গে মিলিত হবে। নেচার জিওসায়েন্সে প্রকাশিত গবেষণায় গবেষকেরা লিখেছেন, এই দুই ধরনের ফাটলের সহাবস্থান সমুদ্রীয় সাবডাকশন থেকে মহাদেশীয় সংঘর্ষে রূপান্তরের স্বল্পস্থায়ী প্রাথমিক পর্যায়ের একটি বিরল চিত্র তুলে ধরে।

৬৯ সিসমিক স্টেশনের তথ্য

দূরবর্তী ভূমিকম্পের কম্পন শনাক্ত করে ভূতাত্ত্বিক কার্যক্রম মাপতে ৬৯টি সিসমিক পর্যবেক্ষণ কেন্দ্রের নেটওয়ার্ক ব্যবহার করেছে গবেষক দল। ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া রেকর্ডিংয়ে ফাটলগুলো ধরা পড়েছে। একটি ফাটল আনুভূমিক, যা জাগ্রোস সংঘর্ষ অঞ্চল ও মাকরান সাবডাকশন অঞ্চলের মিলনস্থলে অবস্থিত। অন্যটি তুলনামূলক ছোট ও উল্লম্ব, যা মাকরান ট্রেঞ্চের কাছে ভূপৃষ্ঠের অপেক্ষাকৃত নিকটবর্তী।

গবেষণায় দেখা গেছে, মাকরান ও জাগ্রোস অঞ্চল পরস্পরবিরোধী আচরণ করছে। মাকরান সাবডাকশন অঞ্চলে সমুদ্রীয় লিথোস্ফিয়ার অন্তত ৪৫০ কিলোমিটার গভীরতা পর্যন্ত টানা নেমে গেছে। অন্যদিকে পশ্চিম জাগ্রোস সংঘর্ষ অঞ্চলে মহাদেশীয় লিথোস্ফিয়ার সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গভীরতা পর্যন্ত পৌঁছেছে। এই ব্যবধানের কারণে নিচে নামতে থাকা স্ল্যাবটি পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে ছিঁড়ে বিচ্ছিন্ন হচ্ছে।

দলটি আরও একটি স্ল্যাব ফাটল শনাক্ত করেছে, যেটি সম্ভবত মাকরান ট্রেঞ্চের সংযোগস্থলে শুরু হয়েছে। এসব ফাটল কয়েক মিলিয়ন বছর ধরে এগোচ্ছে এবং শিগগিরই একে অপরের সঙ্গে মিলিত হবে। তা ঘটার সময় পৃথিবীতে মানুষ থাকবে না বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
ট্রাম্পের ইরান যুদ্ধ পরিকল্পনা দেখার দাবি ইরাকি প্রধানমন্ত্রীর, কী আছে তাতে?
কোন শর্তে ইরানে হামলার শঙ্কা উড়িয়ে দিলেন ট্রাম্প?
মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক স্থগিতের মেয়াদ আরও বাড়ালো চীন
সর্বশেষ খবর
ট্রাম্পের ইরান যুদ্ধ পরিকল্পনা দেখার দাবি ইরাকি প্রধানমন্ত্রীর, কী আছে তাতে?
ট্রাম্পের ইরান যুদ্ধ পরিকল্পনা দেখার দাবি ইরাকি প্রধানমন্ত্রীর, কী আছে তাতে?
কোন শর্তে ইরানে হামলার শঙ্কা উড়িয়ে দিলেন ট্রাম্প?
কোন শর্তে ইরানে হামলার শঙ্কা উড়িয়ে দিলেন ট্রাম্প?
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থানই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য: স্পিকার
ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থানই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য: স্পিকার
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’