২৫ লাখ বছর পুরনো বিড়ালের ফসিল মিললো তুর্কি জাদুঘরে

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৬ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৯

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জাদুঘরে কয়েক দশক ধরে সংরক্ষিত একটি ফসিলকে প্রায় ২৫ লাখ বছর আগে বেঁচে থাকা স্যাবার-টুথড বিড়ালের দেহাবশেষ হিসেবে শনাক্ত করেছেন গবেষকেরা।

১৯৮৯ সালে ইয়াকাকোয় গ্রামের কাছে ফসিলটি আবিষ্কৃত হয়। এটি বুরদুর প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে সংরক্ষিত আছে। ফসিলটি হোমোথেরিয়াম লাতিডেনস প্রজাতির, যা বৃহদাকার শিকারি বিড়ালের একটি বিলুপ্ত প্রজাতি। বুরদুর মেহমেত আকিফ এরসয় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক আলপার ইয়েনের ইয়াভুজের নেতৃত্বে একটি গবেষক দল ২০২৩ সালে ফসিলটি পরীক্ষা শুরু করে।

আনাদোলুকে ইয়াভুজ বলেন, ভূতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে, নমুনাটির চোয়াল মোটামুটি অক্ষত। আধুনিক তুরস্কের এশীয় অংশ আনাতোলিয়ায় শনাক্ত হওয়া স্যাবার-টুথড বিড়ালের ফসিলগুলোর মধ্যে এটি সবচেয়ে সম্পূর্ণ। ভূতাত্ত্বিক ও প্রাণিকুলভিত্তিক কালনির্ণয় পদ্ধতিতে গবেষকেরা ফসিলটির বয়স প্রায় ২৫ লাখ বছর নির্ধারণ করেছেন।

ইয়াভুজ জানান, প্রাণীটির কাঁধ পর্যন্ত উচ্চতা ছিল প্রায় ১ দশমিক ২ মিটার (৪ ফুট)। মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য ছিল প্রায় ২ মিটার (৬ দশমিক ৬ ফুট)। ফলে এটি আধুনিক সিংহের চেয়ে কিছুটা ছোট, তবে জাগুয়ারের চেয়ে বড় ছিল।

তিনি ব্যাখ্যা করেন, ওত পেতে থাকা শিকারিদের মতো নয়, এই প্রজাতি শিকারকে তাড়া করার উপযোগী ছিল। এর নাসারন্ধ্র তুলনামূলক প্রশস্ত ছিল, ফলে দৌড়ানোর সময় বেশি কার্যকরভাবে অক্সিজেন নিতে পারত।

ইয়াভুজ বলেন, আমাদের গবেষণাসহ তুরস্কে এ পর্যন্ত এ ধরনের মাত্র চারটি নমুনা পরিচিত। গবেষকেরা এখন এ অঞ্চলের প্রাগৈতিহাসিক অতীতের আরও প্রমাণ খুঁজে পেতে বুরদুর ও পার্শ্ববর্তী ইসপার্তা প্রদেশে আরও মাঠপর্যায়ের জরিপ চালানোর পরিকল্পনা করছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এসএইচএম/
সম্পর্কিত
মঞ্চে মুসলিম কৃষকের দেওয়া বোতল থেকে দুধ পান করলেন আসামের মুখ্যমন্ত্রী
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ট্রাম্পের ইরান যুদ্ধ পরিকল্পনা দেখার দাবি ইরাকি প্রধানমন্ত্রীর, কী আছে তাতে?
সর্বশেষ খবর
এক জেলা থেকে শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেফতার, আরেক জেলা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
এক জেলা থেকে শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেফতার, আরেক জেলা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
গাজী নজরুলের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার
গাজী নজরুলের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
মঞ্চে মুসলিম কৃষকের দেওয়া বোতল থেকে দুধ পান করলেন আসামের মুখ্যমন্ত্রী
মঞ্চে মুসলিম কৃষকের দেওয়া বোতল থেকে দুধ পান করলেন আসামের মুখ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’