সৌদি আরবের পক্ষে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ২৩:০৯ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২৩:০৯

সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি থাকলেও ইয়েমেনে কোনও সেনা মোতায়েন করা হয়নি এবং অদূর ভবিষ্যতে এমন কোনও পরিকল্পনাও নেই বলে জানিয়েছে সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি এই অবস্থান স্পষ্ট করেছেন।

সোমবার দামেস্কের তিশরিন প্রাসাদে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আসাদ আল শাইবানি বলেন, সিরিয়া বিদেশে কোনও সেনা মোতায়েন করলে তা গোপনে নয়, বরং আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেই করা হবে। তিনি বলেন, ইয়েমেনে কোনও সিরীয় বাহিনীর মোতায়েন নেই এবং অদূর ভবিষ্যতে তা করার কোনও পরিকল্পনাও নেই।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি সিরিয়ার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে শাইবানি সৌদি আরবের বিরুদ্ধে হুথি মিলিশিয়া গোষ্ঠীর হুমকির নিন্দা জানান। তিনি বলেন, গৃহযুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সিরিয়া বর্তমানে দেশ পুনর্গঠন, শরণার্থীদের প্রত্যাবর্তন এবং অবকাঠামো মেরামতের ওপর জোর দিচ্ছে।

এর আগে শনিবার সিরিয়ার একটি কূটনৈতিক সূত্র জানায়, সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি মূলত প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং সামরিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার রিয়াদ সফরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের সময় এই সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আগামী ডিসেম্বরে সৌদির প্রতিনিধি দল সিরিয়া সফর করবে। এই সহযোগিতা ভবিষ্যতে পারস্পরিক মক্কা প্যাক্টে যোগদানের পথ উন্মুক্ত করতে পারে বলে জানানো হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএ/
সম্পর্কিত
সাইনপোস্টে গাড়ির ধাক্কা, হোয়াইট হাউসে সিকিউরিটি লকডাউন
অপরিচিতদের হাতে ঘরের চাবি তুলে দিচ্ছেন চীনের অবসরপ্রাপ্তরা, কিন্তু কেন?
স্বামীকে হত্যার পর হৃদরোগের নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না স্ত্রীর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ নভেম্বর, ২০২৬)
সরকারি সেবাব্যবস্থার মাধ্যমে প্রারম্ভিক শিশু বিকাশ সহায়তা দেওয়া সম্ভব: গবেষণা
সরকারি সেবাব্যবস্থার মাধ্যমে প্রারম্ভিক শিশু বিকাশ সহায়তা দেওয়া সম্ভব: গবেষণা
হামজার পর দেশে এসেছেন ফারহান আলী ওয়াহিদ
হামজার পর দেশে এসেছেন ফারহান আলী ওয়াহিদ
রাজধানীতে ছাদ থেকে ফেলে শিশুকে হত্যার অভিযোগ, তরুণী আটক
রাজধানীতে ছাদ থেকে ফেলে শিশুকে হত্যার অভিযোগ, তরুণী আটক
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী