সাইনপোস্টে গাড়ির ধাক্কা, হোয়াইট হাউসে সিকিউরিটি লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ২৩:১৮ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২৩:১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে লাফায়েত স্কয়ার পার্কের কাছে একটি সাইনপোস্টে গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনার পর হোয়াইট হাউসে সিকিউরিটি লকডাউন জারি করা হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন বলে জানা গেছে।

সিক্রেট সার্ভিস কর্মকর্তা ও ন্যাশনাল গার্ডের সদস্যদের সঙ্গে হালকা বাকবিতণ্ডার পর গাড়িচালককে দ্রুত আটক করা হয়। তবে দুর্ঘটনার পেছনের চালকের মূল উদ্দেশ্য কী ছিল, তা এখনও অস্পষ্ট। আটক ব্যক্তির পরিচয়ও তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

চলতি বছর হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘনের প্রথম ঘটনা এটি নয়। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর এক ভেনেজুয়েলান নাগরিককে হোয়াইট হাউসের কাছ থেকে আটক করা হয়। তার চুরি করা গাড়িতে এআর-১৫ ঘরানার একটি রাইফেল ও দুটি পিস্তলসহ প্রচুর গুলি পাওয়া গিয়েছিল। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠে।

এর আগে মে মাসে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের গাড়িবহর পার হওয়ার পরপরই ন্যাশনাল মলের কাছে এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করেছিলেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। সিক্রেট সার্ভিস কর্মকর্তা ম্যাথিউ কুইন সংবাদকর্মীদের জানিয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট সেই হামলার মূল লক্ষ্য ছিলেন বলে তিনি মনে করেন না। এছাড়া ২০২৫ সালের অক্টোবরেও এক ব্যক্তি হোয়াইট হাউসের কাছে সিক্রেট সার্ভিস নিরাপত্তা গেটে গাড়ি দিয়ে ধাক্কা মারার পর তাকে গ্রেফতার করা হয়েছিল।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
সৌদি আরবের পক্ষে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া
অপরিচিতদের হাতে ঘরের চাবি তুলে দিচ্ছেন চীনের অবসরপ্রাপ্তরা, কিন্তু কেন?
স্বামীকে হত্যার পর হৃদরোগের নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না স্ত্রীর
সর্বশেষ খবর
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
এবার জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন একজন আটক
এবার জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন একজন আটক
ইউল্যাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ইউল্যাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সৌদি আরবের পক্ষে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া
সৌদি আরবের পক্ষে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী