শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে: ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ২০:২৮ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২০:২৮

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়টি বিদ্যমান আইনি প্রক্রিয়া ও চুক্তির মাধ্যমেই সমাধান করা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এই কথা জানান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

রণধীর জয়সওয়াল উল্লেখ করেন, দুই দেশের মধ্যকার আইনি কাঠামো এবং প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসারেই এই বিষয়ের সুরাহা করা হবে। বাংলাদেশ থেকে পাঠানো প্রত্যর্পণের আবেদন নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।

একই সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্ট ও এনআইডির বিষয়ে বাংলাদেশের হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে বলে জানান তিনি।

ভ্রমণ নথি ছাড়া প্রত্যর্পণ সম্ভব কি না, এমন এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, স্বাভাবিকভাবেই মানুষের যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে এটি একটি কারিগরি বিষয়।

ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি আগের ব্রিফিংয়ের বক্তব্য দেখার আহ্বান জানান। পাশাপাশি নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনার বিষয়ে নতুন কোনও তথ্য নেই বলে জানান তিনি।

ব্রিফিংয়ে ঢাকায় অবস্থান করে চীনা নাগরিকদের তৈরি কিছু ভিডিওতে ঢাকাকে দিল্লি হিসেবে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল একে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে বলেন, যেকোনও দেশের বিষয়ে এ ধরনের বিকৃত বা বিভ্রান্তিকর ছবি ও তথ্য তুলে ধরা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিদেশি যেসব ব্যক্তি বা শক্তি ঢাকাকে দিল্লি হিসেবে ভুলভাবে উপস্থাপনের চেষ্টা করছে, তাদের এ ধরনের মিথ্যা প্রচারণা কেবল তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাই ক্ষুণ্ন করে।

তিনি চীনের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে উদ্বেগ জানানোর কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

/এএ/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব নিজ দলের রিপাবলিকান কংগ্রেসম্যানের
শুভেন্দুর বিরুদ্ধে বিতর্কিত পোস্ট, পুলিশের পরিদর্শক বরখাস্ত
টিকিট থাকার পরও বোর্ডিং না পেয়ে যাত্রীর মৃত্যু, এয়ারলাইনকে ২৬ লাখ রুপি জরিমানা
সর্বশেষ খবর
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব নিজ দলের রিপাবলিকান কংগ্রেসম্যানের
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব নিজ দলের রিপাবলিকান কংগ্রেসম্যানের
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ছাত্রশক্তি নেতা হাসিবের ওপর হামলা: যা বললেন আসিফ মাহমুদ
ছাত্রশক্তি নেতা হাসিবের ওপর হামলা: যা বললেন আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’