ছাত্রশক্তি নেতা হাসিবের ওপর হামলা: যা বললেন আসিফ মাহমুদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ২১:১১ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২১:১১

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মৌলভীবাজারে হাসিব আল ইসলামের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে।

আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন সংগঠকের ওপর এমন হামলা অত্যন্ত উদ্বেগজনক। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতা কোনোভাবেই চলতে দেওয়া যায় না।

তিনি বিএনপি সরকারের প্রতি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়।

এর আগে মঙ্গলবার মৌলভীবাজারে হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে চাপাতি দিয়ে কোপাচ্ছেন এক ব্যক্তি। একপর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে যান।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পর হাসিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/ইউএস/
সম্পর্কিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
আইনশৃঙ্খলা মোকাবিলায় সরকারের ব্যর্থতায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি নাহিদের
সর্বশেষ খবর
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব নিজ দলের রিপাবলিকান কংগ্রেসম্যানের
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব নিজ দলের রিপাবলিকান কংগ্রেসম্যানের
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
শুভেন্দুর বিরুদ্ধে বিতর্কিত পোস্ট, পুলিশের পরিদর্শক বরখাস্ত
শুভেন্দুর বিরুদ্ধে বিতর্কিত পোস্ট, পুলিশের পরিদর্শক বরখাস্ত
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’