উৎসবের পর চোখ-মুখ ফোলা, ত্বকও নিষ্প্রভ? রূপ ফেরাতে যা করবেন

জীবনযাপন ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৫

উৎসব মানেই মিষ্টি, ভাজাভুজি, নোনতা খাবার আর নানা রকমের মুখরোচক পদ। দীপাবলি বা অন্য কোনও উৎসবের সময়ে খাওয়াদাওয়ার নিয়মে কিছুটা পরিবর্তন হওয়া স্বাভাবিক। কিন্তু কয়েক দিন ধরে অতিরিক্ত মিষ্টি ও নোনতা খাবার খেলে তার প্রভাব পড়তে পারে শরীর ও ত্বকে। কারও কারও চোখ-মুখে ফোলাভাব দেখা দেয়, ত্বকও হয়ে পড়ে কিছুটা নিষ্প্রভ। এই সমস্যা কাটাতে অনেকেই ডিটক্স পানীয় বা কঠিন ডায়েটের সাহায্য নেন। তবে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে প্রথমেই নজর দিতে হবে প্রতিদিনের খাদ্যাভ্যাসে। বিশেষ করে দু’টি বিষয়ে সতর্ক হওয়া জরুরি।

১. অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস কমান: উৎসবের সময়ে রসগোল্লা, সন্দেশ, মিষ্টি, চকোলেট কিংবা আইসক্রিম খাওয়ার পরিমাণ বেড়ে যায়। এর পাশাপাশি চা-কফি বা নরম পানীয় থেকেও শরীরে অতিরিক্ত চিনি পৌঁছতে পারে। তাই উৎসব শেষ হলে মিষ্টি খাওয়ার অভ্যাসে লাগাম টানুন। চা-কফিতে চিনি খাওয়ার অভ্যাস থাকলে ধীরে ধীরে পরিমাণ কমান। মিষ্টি খেতে ইচ্ছে করলে গোটা ফল বেছে নিতে পারেন। তবে চিনির বদলে গুড় বা মধু খেলেও তা যে পুরোপুরি স্বাস্থ্যকর, তা নয়। এগুলোতেও চিনি রয়েছে। তাই পরিমাণের দিকে নজর রাখা জরুরি।

২. অতিরিক্ত লবণ খাওয়া কমান: উৎসবের সময়ে চানাচুর, চিপস, নোনতা মিশ্রণ, ভাজাভুজি ও প্যাকেটজাত স্ন্যাক্‌স খাওয়ার পরিমাণ বেড়ে যায়। এই ধরনের খাবারে সোডিয়াম বেশি থাকে। অতিরিক্ত সোডিয়াম শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে। ফলে চোখের চারপাশ, মুখ কিংবা শরীরের অন্য অংশে সাময়িক ফোলাভাব দেখা দিতে পারে। তাই উৎসবের পরে প্যাকেটজাত নোনতা খাবার কম খান। রান্নায় প্রয়োজনের অতিরিক্ত লবণ মেশাবেন না। তবে খাবার থেকে লবণ একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই।

ত্বকের উজ্জ্বলতা ফেরাতে আর কী করবেন?

চিনি ও লবণের পরিমাণ নিয়ন্ত্রণের পাশাপাশি পর্যাপ্ত পানি পান করুন। প্রতিদিনের খাবারে মৌসুমি ফল, শাকসবজি ও পুষ্টিকর খাবার রাখুন। পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত শরীরচর্চাও জরুরি। ত্বকের যত্নে নিয়মিত পরিষ্কার করা, ময়েশ্চারাইজার ব্যবহার এবং দিনের বেলায় সানস্ক্রিন লাগানোর অভ্যাস বজায় রাখুন। মনে রাখবেন, ত্বকের উজ্জ্বলতা ফেরাতে কোনও বিশেষ ডিটক্স বা কঠিন ডায়েটের প্রয়োজন নেই। সুষম খাবার ও নিয়মিত জীবনযাপনই ত্বকের স্বাস্থ্যের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

/এমএএল/
সম্পর্কিত
গালে-গলায় লালচে র‌্যাশ, চুলকানি? ভরসা রাখুন ৩ উপাদানে
ত্বকের রুক্ষতা দূর করে উজ্জ্বলতা বাড়ায় চিয়া সীড
ব্রণ থাকলেও ময়েশ্চারাইজার জরুরি, শীতে ত্বকের যত্ন নেবেন যেভাবে
সর্বশেষ খবর
দিবু মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
দিবু মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
৮৯ রানে অলআউট ভারত, এর কম স্কোর আর কতবার করেছিল দলটি?
৮৯ রানে অলআউট ভারত, এর কম স্কোর আর কতবার করেছিল দলটি?
জাতীয় সংসদে মন্ত্রী-এমপিরা অসত্য তথ্য দিলে কী হয়?
জাতীয় সংসদে মন্ত্রী-এমপিরা অসত্য তথ্য দিলে কী হয়?
বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা
বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল