যেখানে বিমানবন্দরের বাইরে যেতেই লাগে ভিসা, ১৪ ঘন্টা আটকের অভিজ্ঞতা পর্যটকের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ১৪:৪৮ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৪:৪৮

দিল্লিতে ১৪ ঘণ্টার লেওভার শহর ঘুরে দেখা, ভালো খাবার খাওয়া আর ভ্রমণ-তালিকায় আরেকটি গন্তব্য যোগ করার দারুণ সুযোগ মনে হতে পারে। এক নারী পর্যটকও ঠিক তা-ই ভেবেছিলেন। কিন্তু পরে জানতে পারেন, বিমানবন্দরের বাইরে যেতেই ভিসা লাগবে।

হংকং থেকে লন্ডনগামী ওই পর্যটক দিল্লিতে ১৪ ঘণ্টার লেওভারসহ ফ্লাইট বুক করেছিলেন, ভেবেছিলেন এই ফাঁকে শহরটি ঘুরে দেখবেন। ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওতে তিনি বলেন, আমি হংকং থেকে লন্ডনের ফ্লাইট বুক করেছিলাম দিল্লিতে ১৪ ঘণ্টার লেওভারসহ, কারণ ভেবেছিলাম একটা দিন শহরটা দেখা দারুণ হবে।

কিন্তু একটি বিষয় তার হিসাবে ছিল না। তিনি বলেন, আজ সকালে ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত আমি জানতাম না, লেওভারে একদিনের জন্য বিমানবন্দরের বাইরে যেতে চাইলেও ভিসা লাগে। ফলে দিল্লিতে ঘুরে দেখার পরিকল্পনা বদলে গেল বিমানবন্দরে ১৪ ঘণ্টা কাটানোর ম্যারাথনে। তিনি বলেন, এখন আমি দিল্লি বিমানবন্দরে ১৪ ঘণ্টা আটকা, আর সময় কাটানোর জন্য বেরিয়ে পড়ছি।

ডিপারচার বোর্ডের দিকে তাকিয়ে না থেকে তিনি অপ্রত্যাশিত এই অবস্থানের সর্বোচ্চ ব্যবহার করার সিদ্ধান্ত নেন। প্রথম আবিষ্কার বিমানবন্দরের ভেতরে একটি ম্যাসাজ পার্লার। যাত্রার আগে হংকং বিমানবন্দরের মেঝেতে ঘুমাতে হয়েছিল বলে তার একটু বিশ্রাম দরকার ছিল। তিনি বলেন, আমি হংকং বিমানবন্দরে মেঝেতে ঘুমিয়েছি। তাই দিল্লি বিমানবন্দরে ম্যাসাজ নিতে যাচ্ছি।

ম্যাসাজ ভালোই সান্ত্বনা পুরস্কার হয়ে দাঁড়ায়। পরে তিনি পায়ের ম্যাসাজকে অসাধারণ বলে বর্ণনা করেন। পা ও পায়ের গোছা এবং পিঠ, কাঁধ ও কোমরের ম্যাসাজে তার খরচ হয়েছে ৩২ পাউন্ড (প্রায় ৪ হাজার রুপি)।

পেশি শিথিল হওয়ার পর তিনি বিমানবন্দরের আরেক পরিচিত কাজ, কেনাকাটায় যান। তিনি বলেন, শপিং এলাকায় ঢুকেছেন এবং একটু ঘোরাঘুরি করে ঘুমিয়ে নিয়ে কিছু খাওয়ার পরিকল্পনা আছে। ফ্লাইটের তখনো প্রায় ছয় ঘণ্টা বাকি ছিল। এই অভিজ্ঞতা তাকে ভাবিয়েছে, ম্যারাথন লেওভার সইবার বদলে আরেকটি ফ্লাইটে কয়েকশ পাউন্ড খরচ করাই ভালো ছিল কি না।

মন্তব্যের ঘরে সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা পরামর্শ দিয়েছেন। একজন লিখেছেন, আপনার লাউঞ্জের জন্য টাকা দেওয়া উচিত ছিল। আরেকজন বলেছেন, আমার মনে হয় আপনি অপেক্ষার সময়টা ভালোভাবেই সামলেছেন। একজন মন্তব্য করেছেন, আমি দিল্লিতে ১৩ ঘণ্টা কাটিয়ে দিতে পারি।

একজন বলেছেন, আমারও একই ঘটনা হয়েছিল। বিমানবন্দরে ট্রানজিট ভিসা পাওয়া যায়, কিন্তু সেখানকার লোকজন এতই অনভিজ্ঞ ও অসহযোগী যে আমি হাল ছেড়ে দিয়ে বিমানবন্দরেই হোটেল বুক করে ঘুমিয়েছি। আরেকজন বলেছেন, সংস্কারের পর দিল্লির অভ্যন্তরীণ টার্মিনাল আসলে আন্তর্জাতিক টার্মিনালের চেয়ে ভালো। আমিও ১৪ ঘণ্টা আটকা ছিলাম।

এ অভিজ্ঞতার শিক্ষা সহজ দীর্ঘ লেওভার মানেই বিমানবন্দরের বাইরে যাওয়ার সুযোগ নয়। স্টপওভারে বাইরে যেতে চাইলে ভ্রমণসূচি বুক করার আগে সংশ্লিষ্ট দেশের ভিসা ও ট্রানজিট-প্রবেশের শর্ত যাচাই করে নিতে হবে।

/এসএইচএম/
সম্পর্কিত
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকা প্রকাশ
চলচ্চিত্র তারকাদের তথ্য পাচার: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ‘গুপ্তচর’ গ্রেফতার
প্রথমবারের মতো একসঙ্গে বসছেন ট্রাম্প-শি-পুতিন, কী নিয়ে হবে আলোচনা?
সর্বশেষ খবর
এই অবস্থা চলতে থাকলে পোশাক শিল্প বিপর্যস্ত হওয়ার শঙ্কা বিজিএমইএ সভাপতির
এই অবস্থা চলতে থাকলে পোশাক শিল্প বিপর্যস্ত হওয়ার শঙ্কা বিজিএমইএ সভাপতির
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
শাহরুখের ‘পাঠান’, প্রভাসের ‘কল্কি’কে ছাড়ালো ‘রামায়ণ’
শাহরুখের ‘পাঠান’, প্রভাসের ‘কল্কি’কে ছাড়ালো ‘রামায়ণ’
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকা প্রকাশ
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকা প্রকাশ
সর্বাধিক পঠিত
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম