‘শ্বাসরোধে হত্যা করা হয় এপস্টেইনকে’, সামনে আসলো নতুন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক 
১৭ নভেম্বর ২০২৬, ১৫:৫৮ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৫:৫৮

যুক্তরাষ্ট্রের কারাগারে যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের মৃত্যু আ/ত্মহ/ত্যা নয়, বরং শ্বাসরোধ করে হত্যার ঘটনা বলে দাবি করেছেন মার্কিন ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ফ্রিম্যান। চিকিৎসা-সংক্রান্ত নথি ও ছবি পর্যালোচনা করে তার এমন ধারণা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এপস্টেইনের মৃত্যুর বিষয়ে ২০১৯ সালে দেওয়া আত্মহত্যার সিদ্ধান্তে এখনও অনড় নিউইয়র্কের চিকিৎসা পরীক্ষকের কার্যালয়।

২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের কারাগারে বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই সময় তার বিরুদ্ধে যৌন পাচারের অভিযোগে বিচার চলার কথা ছিল। ময়নাতদন্তের পর নিউইয়র্কের চিকিৎসা পরীক্ষক তার মৃত্যুকে আত্মহত্যা বলে সিদ্ধান্ত দেন। হত্যার ইঙ্গিত দেয় এমন আত্মরক্ষামূলক আঘাতের চিহ্নও পাওয়া যায়নি বলে জানান তিনি।

তবে মৃত্যুর সময়ের কাছাকাছি মধ্যরাতে সিসিটিভি ফুটেজে তিন মিনিটের ব্যবধান এবং তার কক্ষের বাইরে দুটি ক্যামেরা বিকল থাকার ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। নতুন করে ফ্রিম্যানের পর্যালোচনা প্রকাশের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে।

সোমবার সন্ধ্যায় লন্ডনে নিজের অনুসন্ধানের ফল প্রকাশ করেন ফ্রিম্যান। তিনি এপস্টেইনের মরদেহ পরীক্ষা করেননি। এপস্টেইনের ভাই মার্কের দেওয়া ময়নাতদন্তের নথি ও ছবি বিশ্লেষণ করেই সিদ্ধান্তে পৌঁছেছেন। মার্কও দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, তার ভাইকে হত্যা করা হয়েছে।

ফ্রিম্যান বলেন, এপস্টেইনের বাম কাঁধে গভীর রক্তক্ষরণ এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে, যা তার মতে হামলার ইঙ্গিত দেয়। তার ধারণা, দড়ি বা এ ধরনের কোনও বস্তু দিয়ে পেছন দিক থেকে এপস্টেইনকে শ্বাসরোধ করা হয়েছিল। পরে সেই বস্তু ব্যবহার করেই তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়।

এপস্টেইনের গলায় দড়ির দাগের ওপরে নখের আঁচড়ের মতো চিহ্নও দেখতে পেয়েছেন বলে জানান ফ্রিম্যান। তার মতে, পেছন থেকে শ্বাসরোধের সময় কেউ গলা থেকে দড়ি সরানোর চেষ্টা করলে এ ধরনের দাগ হতে পারে। মরদেহ যে অবস্থায় পাওয়া গিয়েছিল, আঘাতের চিহ্নগুলোর সঙ্গে তার সামঞ্জস্য নেই বলেও দাবি করেন তিনি। এ কারণে তার মতে, হত্যাই মৃত্যুর একমাত্র ব্যাখ্যা।

সূত্র: বিবিসি

/এএস/ 
সম্পর্কিত
‘বাবার কোলে মা’ মন্তব্য নিয়ে বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী
কম সুদে বিদেশি ঋণ পাওয়ার সুযোগ বাংলাদেশের
জমকালো ডিভোর্স পার্টি দিয়ে নারী বললেন, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করবো না’
সর্বশেষ খবর
‘বাবার কোলে মা’ মন্তব্য নিয়ে বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী
‘বাবার কোলে মা’ মন্তব্য নিয়ে বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী
চাকরির প্রলোভনে শ্রীলঙ্কায় বাংলাদেশিরা, জরুরি হস্তক্ষেপের আহ্বান
চাকরির প্রলোভনে শ্রীলঙ্কায় বাংলাদেশিরা, জরুরি হস্তক্ষেপের আহ্বান
কম সুদে বিদেশি ঋণ পাওয়ার সুযোগ বাংলাদেশের
কম সুদে বিদেশি ঋণ পাওয়ার সুযোগ বাংলাদেশের
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়