দুর্ঘটনায় হেলমেট থেকে বের হবে এয়ারব্যাগ, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১৪:৫৪ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৪:৫৬

মোটরসাইকেল দুর্ঘটনায় চালককে সুরক্ষা দিতে হেলমেট থেকে পুরো শরীর ঢেকে ফেলার মতো এয়ারব্যাগ বের হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি চীনে তৈরি প্রযুক্তির বলে দাবি করা হলেও এর সত্যতা এখনো যাচাই করা যায়নি।

ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল থেকে চালক পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার হেলমেট থেকে এয়ারব্যাগ বের হয়ে পুরো শরীর ঢেকে ফেলছে। সড়কে আঘাত লাগার আগেই এয়ারব্যাগটি চালকের শরীরকে সুরক্ষা দেবে এমন ধারণা দেখানও হয়েছে। দৃশ্যটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এটি বাস্তব প্রযুক্তির প্রদর্শনী, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া প্রতিবেদনে হেলমেটটির নির্মাতা হিসেবে চীনের লানসি ইয়েমা মোটরসাইকেল ফিটিংস ও ইয়ানফেং অটোমোটিভের নাম উল্লেখ করা হয়েছে। তবে প্রতিষ্ঠান দুটি এ ধরনের কোনও পণ্য তৈরির ঘোষণা দেয়নি।

ভিডিওতে হেলমেটের গায়ে চীনা নির্মাতা লানসি ইয়েমার বদলে ইতালির ব্র্যান্ড এজিভির লোগো দেখা যায়। চালকের পোশাকেও রয়েছে ইতালীয় ব্র্যান্ড ডাইনিজের নাম। এসব অসংগতি ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ বাড়িয়েছে। এখন পর্যন্ত পণ্যটির কোনও আনুষ্ঠানিক ঘোষণা, সনদ বা স্বাধীন পরীক্ষার ফল পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভিডিওটিকে এআই দিয়ে তৈরি বলে মন্তব্য করেছেন। তবে মোটরসাইকেল চালকদের জন্য এয়ারব্যাগ প্রযুক্তি একেবারে নতুন নয়। দুর্ঘটনায় সুরক্ষার জন্য এয়ারব্যাগ ভেস্ট ও জ্যাকেট ব্যবহৃত হয়।

২০২২ সালে ইতালির এআইআরওএইচ ও সুইডেনের অটোলিভ এয়ারব্যাগ প্রযুক্তিসম্পন্ন একটি হেলমেটের প্রোটোটাইপ দেখিয়েছিল। তবে সেটির সঙ্গে ভাইরাল ভিডিওটির সম্পর্ক নেই।

সূত্র: এনডিটিভি

 

 

/এসএইচএম/
সম্পর্কিত
মেসেঞ্জারের মতো ইনস্টাগ্রামেও আসছে মেসেজিং অ্যাপ
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে চায় চীন: শি জিনপিং
ইলেকট্রিক চিরুনিতে চুল গজানোর দাবি বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
কে কত বড় মাছ কিনলেন, চলছে সেই প্রতিযোগিতা: একদিনে বিক্রি কোটি টাকা
কে কত বড় মাছ কিনলেন, চলছে সেই প্রতিযোগিতা: একদিনে বিক্রি কোটি টাকা
‘ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
‘ফ্যাসিস্টদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
সারা দিন গোপালগঞ্জে যা ঘটলো, হঠাৎ কারাগারে বাড়তি নিরাপত্তা
সারা দিন গোপালগঞ্জে যা ঘটলো, হঠাৎ কারাগারে বাড়তি নিরাপত্তা
পোশাক শ্রমিকদের সঙ্গে একাধিক এলাকায় পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গ্রেফতার ৩০০
পোশাক শ্রমিকদের সঙ্গে একাধিক এলাকায় পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গ্রেফতার ৩০০
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা