তিন মাস পর মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন তিন মাস পর মধ্যপ্রাচ্য ছেড়ে গেছে বলে জানিয়েছে ইউএস নেভাল ইনস্টিটিউটের অনলাইন সংবাদ সেবা। বুধবার এ প্রতিবেদন প্রকাশিত হয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

মার্কিন প্যাসিফিক ফ্লিটের এক মুখপাত্র ইউএসএনআই নিউজকে জানান, জাপানভিত্তিক রণতরীটি এখন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের অভিযান এলাকায় রয়েছে। এর সঙ্গে কোন কোন নিরাপত্তা-সহযোগী জাহাজ গেছে, তা তিনি জানাননি।

প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হতে ১৯ আগস্ট জর্জ ওয়াশিংটন স্ট্রাইক গ্রুপ যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এলাকায় পৌঁছায়। জর্জ ওয়াশিংটন ছাড়ার আগে রবিবার ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ অঞ্চলটিতে পৌঁছায়। এতে মধ্যপ্রাচ্যে দুটি মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ থাকলো। এপ্রিল থেকে আরব সাগরে থাকা ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশও এর মধ্যে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জর্জ ওয়াশিংটন নিজের ঘাঁটি জাপানের ইয়োকোসুকায় ফিরছে, নাকি পথে কোনও বন্দরে থামবে, তা স্পষ্ট নয়। মে মাসের শেষ দিকে ইয়োকোসুকা থেকে রণতরীটি রওনা হয়েছিল। এটি মধ্যপ্রাচ্যে যাওয়ায় ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কোনও রণতরী ছিল না।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কারণে আঞ্চলিক উত্তেজনা বেশি থাকার মধ্যেই এ পদক্ষেপ। ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। জুনে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে সই করলেও হরমুজ প্রণালিতে চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে মতবিরোধে তার বাস্তবায়ন থমকে গেছে। জ্বালানি ও পণ্য সরবরাহের কৌশলগত এই পথ নিয়েই বিরোধ।

জুলাই থেকে কূটনৈতিক প্রচেষ্টা চললেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত মাঝেমধ্যে আবার শুরু হয়েছে। সংঘাতটি অঞ্চল ও আন্তর্জাতিকভাবে উল্লেখযোগ্য অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব ফেলেছে।

ওয়াশিংটন ও তেল আবিব তেহরানের বিরুদ্ধে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগ করছে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি। ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরান যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহযোগিতা প্রয়োজন নেই: ট্রাম্প
হিজবুল্লাহর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
লটারিতে ৫ লাখ ডলার জয়, এক বছর পর জানলেন বৃদ্ধ
সর্বশেষ খবর
রাজধানীতে এত এত রিকশা, চালকদের টয়লেট কোথায়?
রাজধানীতে এত এত রিকশা, চালকদের টয়লেট কোথায়?
৬২ বছরেও অক্ষত টেস্ট ক্রিকেটের অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড
৬২ বছরেও অক্ষত টেস্ট ক্রিকেটের অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড
ইরান যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহযোগিতা প্রয়োজন নেই: ট্রাম্প
ইরান যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহযোগিতা প্রয়োজন নেই: ট্রাম্প
পেট্রোল মেরে পল্লী বিদ্যুৎ অফিসে আগুন, পুড়লো খুঁটি-ট্রান্সমিটারের বাক্স
পেট্রোল মেরে পল্লী বিদ্যুৎ অফিসে আগুন, পুড়লো খুঁটি-ট্রান্সমিটারের বাক্স
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির