অভিষেকেই বাজিমাত: বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি এখন অ্যানথ্রপিক

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
২০ নভেম্বর ২০২৬, ১৩:২১ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৩:২১

শেয়ারবাজারে লেনদেন শুরুর পরপরই বিশ্বের অন্যতম মূল্যবান পাবলিক কোম্পানিতে পরিণত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। এর ফলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

মাত্র কয়েক ঘণ্টার লেনদেনেই অ্যানথ্রপিকের শেয়ারদর দেখিয়ে দিয়েছে যে এআই ঠিক কোন দিকে যাচ্ছে। লেনদেন শুরুর পরপরই শেয়ারের দাম বেড়ে ১১১ দশমিক ৫৩ ডলারে পৌঁছায়, যা কোম্পানিটির বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলারে নিয়ে যায়। তবে দিনের শেষে দাম কিছুটা কমে ৯৭ দশমিক ১৭ ডলারে স্থির হয়। কিছু বিনিয়োগকারীর মতে, অ্যানথ্রপিকের অভিষেক সফল হয়েছে, কারণ দিন শেষে এর শেয়ারদর প্রায় ১৭ শতাংশ বেড়েছে। তবে সামগ্রিক প্রযুক্তি বাজার ততটা ভালো করেনি।

প্রযুক্তি-নির্ভর নাসডাক কম্পোজিট সূচক প্রায় ২ দশমিক ৩ শতাংশ কমে বন্ধ হয়েছে। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট (২ দশমিক ৯ শতাংশ) এবং অ্যামাজনের (প্রায় ৩ দশমিক ৯ শতাংশ) মতো বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারদরও কমেছে।

বিনিয়োগ যে দ্রুতগতিতে বাড়ছে, তা নিয়ে বাজারে আর্থিক বুদবুদ বা ‘ফিন্যান্সিয়াল বাবল’ তৈরির আশঙ্কাও বাড়ছে। সালফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ রিচার্ড হুইটল বলেন, সবচেয়ে বড় চুক্তির দিনেই বাবল ফেটে যায় না। ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সন্দেহ তৈরি হলেই কেবল তা পরে ফেটে যায়।

ইলন মাস্কের নেতৃত্বাধীন স্পেসএক্সের শেয়ার লেনদেনের প্রথম দিনে প্রায় ১০ শতাংশ বেড়ে কোম্পানিটির বাজারমূল্য রেকর্ড ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল। কিন্তু এক মাসের মধ্যেই শেয়ারের দাম অভিষেক মূল্যের নিচে নেমে যায় এবং এরপর থেকে তা আরও কমেছে।

বেশিরভাগ প্রযুক্তি কোম্পানির ক্ষেত্রেই দেখা যায়, শেয়ারবাজারে আসার পর, বিশেষ করে প্রথম ত্রৈমাসিক ফলাফল প্রকাশের পর, তাদের শেয়ারদর কমে যায়। তবে মেটা, অ্যামাজন এবং গুগলের মতো এমন অনেক কোম্পানিই পরবর্তীতে বিশ্বের সবচেয়ে বড় এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
ব্যাটারির শক্তিতে উড়লো চীনের ১৯ আসনের উড়োজাহাজ, এক চার্জে পাড়ি দেবে দীর্ঘ পথ
মুক্তির প্রথম দিনেই ২৩৬ কোটি ডলারের বিক্রি, রেকর্ড গড়লো জিটিএ ৬
বাংলাদেশের বাজারে এলো সনির নতুন দুই ওয়্যারলেস হেডফোন
সর্বশেষ খবর
‘আ.লীগ নয়, বিএনপির বড় শত্রু বিএনপিই’
‘আ.লীগ নয়, বিএনপির বড় শত্রু বিএনপিই’
‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্যাটারির শক্তিতে উড়লো চীনের ১৯ আসনের উড়োজাহাজ, এক চার্জে পাড়ি দেবে দীর্ঘ পথ
ব্যাটারির শক্তিতে উড়লো চীনের ১৯ আসনের উড়োজাহাজ, এক চার্জে পাড়ি দেবে দীর্ঘ পথ
আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলে ‘নো মাফ, নো মার্সি’, নেতাকর্মীদের হুঁশিয়ারি নাসেরের
আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলে ‘নো মাফ, নো মার্সি’, নেতাকর্মীদের হুঁশিয়ারি নাসেরের
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক
গণভোটের রায় বাস্তবায়ন হলেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য: মামুনুল হক