বাংলাদেশের বাজারে এলো সনির নতুন দুই ওয়্যারলেস হেডফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ২১:০৭ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২১:০৭

বাংলাদেশের বাজারে ডব্লিউএইচ-সিএইচ৫৩০ ও ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলের নতুন দুটি ওয়্যারলেস হেডফোন এনেছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান সনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে গ্যাজেট অ্যান্ড গিয়ারের (জি অ্যান্ড জি) শাখায় যৌথভাবে হেডফোন দুটি উন্মোচন করে সনি ও গ্যাজেট অ্যান্ড গিয়ার।

অনুষ্ঠানে সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ কান্ট্রি হেড জশোয়া কোয়েক এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নতুন মডেল দুটির মধ্যে প্রায় ১৫০ গ্রাম ওজনের ডব্লিউএইচ-সিএইচ৫৩০ দৈনন্দিন ব্যবহারের উপযোগী হালকা গড়নের অন-ইয়ার হেডফোন। একবার চার্জে এটি ৫৫ ঘণ্টা পর্যন্ত চলে। এতে কলের সময় স্বচ্ছ শব্দের জন্য এআই-নির্ভর নয়েজ রিডাকশন এবং একই সঙ্গে দুটি ডিভাইসে যুক্ত থাকার জন্য ব্লুটুথ মাল্টিপয়েন্ট সুবিধা রয়েছে।

বাংলাদেশের বাজারে এলো সনির নতুন দুই ওয়্যারলেস হেডফোন

অন্যদিকে ভাঁজ করে রাখার সুবিধাসম্পন্ন ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলে রয়েছে সনির ডুয়াল নয়েজ সেন্সর প্রযুক্তি ও অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোড। নয়েজ ক্যানসেলেশন চালু রেখে এটি একবার চার্জে ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়। এ ছাড়া মাত্র তিন মিনিট চার্জে এক ঘণ্টা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

ডব্লিউএইচ-সিএইচ৫৩০ মডেলে ৫০০ টাকা ছাড় অথবা ছয় মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই এবং ডব্লিউএইচ-সিএইচ৭৩০এন মডেলে ২ হাজার টাকা ছাড় অথবা ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা থাকছে। উভয় মডেলেই ১২ মাসের ওয়ারেন্টি রয়েছে। ২০১১ সালে যাত্রা শুরু করা সনির অফিশিয়াল রিটেইলার গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব আউটলেট ও ওয়েবসাইটে হেডফোন দুটি পাওয়া যাবে।

/এএ/
সম্পর্কিত
চ্যাট হিস্ট্রি বন্ধ রাখলেও তথ্য সংরক্ষণ করবে গুগল
দায়িত্ব নিলেন বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান
ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা তৈরি করবে গুগল ম্যাপস, যুক্ত হলো নতুন এআই ফিচার
সর্বশেষ খবর
হরমুজ সংকট ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তার হুমকি: আইইএ
হরমুজ সংকট ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তার হুমকি: আইইএ
জুলাই বনাম আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ: আসিফ মাহমুদ
জুলাই বনাম আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদ: আসিফ মাহমুদ
গ্রেফতার দুই শ্রমিক নেতার মুক্তি চাইলো যুক্তরাষ্ট্রের ২ সংগঠন
গ্রেফতার দুই শ্রমিক নেতার মুক্তি চাইলো যুক্তরাষ্ট্রের ২ সংগঠন
হংকংকে উড়িয়ে শুভ সূচনা বাংলাদেশ ‘এ’ দলের
হংকংকে উড়িয়ে শুভ সূচনা বাংলাদেশ ‘এ’ দলের
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা