মেক্সিকোয় মহাসড়কের পাশে উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ১৬:৪৫ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৬:৪৫

মেক্সিকোর মনতেরেই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রানওয়ে থেকে ছিটকে ব্যস্ত মহাসড়কের পাশে বিধ্বস্ত হয়েছে একটি ছোট উড়োজাহাজ। ১৮ নভেম্বরের এ দুর্ঘটনার পর উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। তবে এতে থাকা ছয় আরোহীই প্রাণে বেঁচে গেছেন। তাদের সামান্য আঘাত লেগেছে।

স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। পাইপার মালিবু ৪৬ মডেলের উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে একটি বেড়ায় ধাক্কা খেয়ে মেক্সিকোর আপোদাকা এলাকায় মনতেরেই-নুয়েভো লারেদো মহাসড়কের পাশে গিয়ে থামে।

প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজটি মাঝপথে ইঞ্জিনের শক্তি হারিয়ে ফেলেছিল। ক্যাসাগো পরিচালিত উড়োজাহাজটির গন্তব্য ছিল মেক্সিকো সিটির কাছে আতিজাপান। দুর্ঘটনার সময় এতে চার যাত্রী ও দুই ক্রু সদস্য ছিলেন।

খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে উড়োজাহাজটির চারপাশে আগুন এবং মহাসড়কের ওপর ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। দুর্ঘটনাস্থল অতিক্রম করার সময় যানবাহনের গতি কমে যায়।

কর্তৃপক্ষ চার যাত্রীর পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন ৫৬ বছর বয়সী হোসে লুইস ভিয়াসেনর সানচেজ, ৪২ বছর বয়সী আরমান্দো এজেকিয়েল মাতা, ৪০ বছর বয়সী কার্লোস আলেহান্দ্রো কাস্তিয়ো পেরেজ এবং ৩৬ বছর বয়সী প্রিসিলা গুয়াদালুপে কারিয়ো ফ্রাগোসো। দুই ক্রু সদস্য হলেন ৪১ বছর বয়সী ডেভিড করোনা কাব্রেরো এবং ২৫ বছর বয়সী অ্যালান আদ্রিয়ান কুয়েভাস লু।

দুর্ঘটনার পর ছয়জনই উড়োজাহাজ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসা দেন। তাদের আঘাত সামান্য হওয়ায় কাউকেই হাসপাতালে ভর্তি হতে হয়নি।

দুর্ঘটনার পর সাময়িকভাবে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। উড়োজাহাজটির ইঞ্জিনের শক্তি হারানো এবং রানওয়ে থেকে ছিটকে যাওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

তদন্তকারীরা ইঞ্জিনের শক্তি হারানোর কারণ এবং কীভাবে উড়োজাহাজটি মহাসড়কের পাশে গিয়ে বিধ্বস্ত হলো, তা খতিয়ে দেখবেন। তদন্তের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: উইয়েন নিউজ

 

 

/এসএইচএম/
সম্পর্কিত
চীন অসাধারণ, আমি বড় ভক্ত: ইলন মাস্ক
হাইতিতে পুলিশি অভিযানে নিহত ৩৪
আন্তর্জাতিক আদালতের রায়ের প্রতিক্রিয়ায় যা বললো মিয়ানমার
সর্বশেষ খবর
জন্মদিনে শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী
জন্মদিনে শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী
চীন অসাধারণ, আমি বড় ভক্ত: ইলন মাস্ক
চীন অসাধারণ, আমি বড় ভক্ত: ইলন মাস্ক
গিরনার লিলি পরিক্রমা শুরু, পুণ্যার্থীদের জন্য থাকছে বিশেষ আয়োজন
গিরনার লিলি পরিক্রমা শুরু, পুণ্যার্থীদের জন্য থাকছে বিশেষ আয়োজন
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের