ভারতে মার্কিন নৌবাহিনীর জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ১৮:৫৭ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৮:৫৭

মার্কিন নৌবাহিনীর একটি সরবরাহ জাহাজ রক্ষণাবেক্ষণের কাজে চেন্নাইয়ের কাছে ভারতের একটি শিপইয়ার্ডে পৌঁছেছে। আনুষ্ঠানিক মেরামত চুক্তির আওতায় এটি এমন পঞ্চম সফর।

ইউএসএনএস ওয়ালি শিরা ২০২৬ সালের ২০ নভেম্বর এলঅ্যান্ডটির কাত্তুপাল্লি স্থাপনায় পৌঁছায়। জাহাজটি মিলিটারি সিলিফট কমান্ডের, যা বিশ্বজুড়ে মার্কিন বাহিনীকে সমুদ্রপথে পরিবহন, লজিস্টিক ও বিশেষায়িত সহায়তা দেয়। মেরামত চলছে ভারত-যুক্তরাষ্ট্র মাস্টার শিপ রিপেয়ার অ্যাগ্রিমেন্টের (এমএসআরএ) আওতায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটির আগমন কাত্তুপাল্লিতে মার্কিন কোনও নৌযানের মেরামতের পঞ্চম ঘটনা এবং ভারতের জাহাজ মেরামতের অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতার ওপর ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

সহযোগিতার শুরু ২০২২ সালের আগস্টে। ওই সময় প্রথম মার্কিন নৌযান হিসেবে ইউএসএনএস চার্লস ড্রিউ ভারতের ইয়ার্ডে মেরামত করা হয়। এরপর ২০২৩ সালের মার্চে আসে ইউএসএনএস ম্যাথিউ পেরি এবং জুলাইয়ে ইউএসএনএস সালভর। এসব প্রাথমিক সফরের পর ২০২৩ সালের এপ্রিলে কাত্তুপাল্লির সঙ্গে আনুষ্ঠানিক এমএসআরএ সই হয়, যা মার্কিন নৌবাহিনীর জাহাজের সমুদ্রযাত্রাকালীন মেরামতকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। চার্লস ড্রিউ ২০২৪ সালের ডিসেম্বরে আবার কাজের জন্য ফিরে আসে।

মন্ত্রণালয় বলেছে, এই সফর আরেকটি কারণেও গুরুত্বপূর্ণ। বিবৃতিতে বলা হয়েছে, জাহাজের ক্রুদের প্রবেশ ও প্রস্থান সহজ করতে সংশোধিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কার্যকর হওয়ার পর মেরামতের জন্য আসা প্রথম মার্কিন নৌযান ইউএসএনএস ওয়ালি শিরা।

পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়, ব্যুরো অব ইমিগ্রেশন এবং প্রতিরক্ষা উৎপাদন বিভাগের সমন্বিত কাজে হালনাগাদ প্রক্রিয়া তৈরি হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরের পর এই সফরের মধ্য দিয়ে ইয়ার্ডে আবার কাজ শুরু হলো। ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য, এটি আন্তর্জাতিক জাহাজ মেরামত কার্যক্রম সহজ করা, সামুদ্রিক শিল্প সহযোগিতা জোরদার করা এবং ভারতীয় শিপইয়ার্ডের বৃহত্তর ব্যবহারের অনুকূল পরিবেশ তৈরির ভারতের প্রচেষ্টাকে তুলে ধরে।

মন্ত্রণালয় আরও বলেছে, ভারত ইন্দো-প্যাসিফিক ও তার বাইরে জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশের জন্য সুবিন্যস্ত অবস্থানে আছে।

সূত্র: উইয়ন নিউজ

 

/এএ/
সম্পর্কিত
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠাচ্ছে মালয়েশিয়া
রাতারাতি কোটিপতি হয়ে গেলেনে যে প্রতিষ্ঠানের সকল কর্মী
সর্বশেষ খবর
এই সপ্তাহে বাজারে আসছে নতুন দুই নোট, গ্রাহকরা পাবেন কবে?
এই সপ্তাহে বাজারে আসছে নতুন দুই নোট, গ্রাহকরা পাবেন কবে?
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জন নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জন নিহত
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
বাংলাদেশের আগ্রাসী ব্যাটিং পছন্দ হয়নি রাবাদার!
বাংলাদেশের আগ্রাসী ব্যাটিং পছন্দ হয়নি রাবাদার!
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
কোন ইউপিতে কবে ভোট, তালিকা প্রকাশ
কোন ইউপিতে কবে ভোট, তালিকা প্রকাশ