বাংলাদেশের আগ্রাসী ব্যাটিং পছন্দ হয়নি রাবাদার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২৬, ১৯:০০ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৯:০০

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর আলোচনায় কাগিসো রাবাদা। বল হাতে দুই ইনিংসে নিয়েছেন ৮ উইকেট, ব্যাট হাতে খেলেছেন ৭২ রানের ইনিংস। তবে তাওহীদ হৃদয়ের সঙ্গে তার কথা-কাটাকাটিও আলোচনায় এসেছে। এবার সেই আগ্রাসী উদযাপনের কারণ ব্যাখ্যা করেছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল বেশ দাপুটে। ১২১ রানে ৫ উইকেট হারানোর পরও তাওহীদ হৃদয় ও লিটন দাসের ২০৬ রানের জুটিতে ৪০০ রান করে বাংলাদেশ। হৃদয় খেলেন ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস। বাংলাদেশের এমন লড়াকু ব্যাটিং ভালোভাবে নেয়নি দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে হৃদয়কে ২৩ রানে ফিরিয়ে দেওয়ার পর আগ্রাসী উদযাপন করেন রাবাদা। তার এমন উদযাপন পছন্দ হয়নি বাংলাদেশের এই ব্যাটারের। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেখানে যোগ দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামও।

বাংলাদেশকে ৯ উইকেটে হারানোর পর নিজের উদযাপনের ব্যাখ্যা দিয়েছেন রাবাদা। তার মতে, প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের দাপুটে পারফরম্যান্স থামাতেই এমন আগ্রাসী ছিলেন তারা।

৩১ বছর বয়সী এই পেসার বলেন, ‘প্রথম ইনিংসে তারা (বাংলাদেশ) যেভাবে দাপট দেখিয়ে খেলছিল, বিষয়টি আমাদের ভালো লাগেনি। আমরা শুধু সেটাই থামাতে চেয়েছিলাম। সে কারণেই আগ্রাসী উদযাপন করেছি।’

প্রথম ইনিংসে বাংলাদেশের প্রথম পাঁচ উইকেটই নিয়েছিলেন রাবাদা। ফিরিয়েছেন মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৮তম পাঁচ উইকেটের ইনিংস।

শুধু বোলিং নয়, ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন রাবাদা। টেস্ট ক্যারিয়ারের সেরা ৭২ রানের ইনিংস খেলার পথে রায়ান রিকেলটনের সঙ্গে সপ্তম উইকেটে ১১৭ রানের জুটি গড়েন তিনি। তাতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৫৫৭ রান। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট ও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ম্যাচসেরাও হয়েছেন তিনি।

এদিকে, ম্যাচ শেষে ক্লান্তির কথাও জানিয়েছেন প্রোটিয়া পেসার। তবে সেটির কারণ হিসেবে বাংলাদেশ সিরিজকে দায়ী করেননি তিনি। রাবাদা বলেন, ‘বাংলাদেশ ম্যাচের কারণে নয়। আমরা এত বেশি ক্রিকেট খেলেছি যে এ কারণেই ক্লান্তি অনুভব করছি।’

উল্লেখ্য, জোহানেসবার্গে প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। সিরিজে সমতা ফেরাতে ওই ম্যাচে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
সিরিজ জিতেও তলানিতেই পাকিস্তান
জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে লাগবে সরকারের অনুমোদন
বাংলাদেশ সিরিজে এনগিডি-নরকিয়াকে নিয়ে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
সর্বশেষ খবর
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জন নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জন নিহত
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
রাজনীতি, প্রেম ও রহস্যে জমজমাট ডিসেম্বর, নেটফ্লিক্সে আসছে যে সিরিজগুলো
রাজনীতি, প্রেম ও রহস্যে জমজমাট ডিসেম্বর, নেটফ্লিক্সে আসছে যে সিরিজগুলো
ভারতে মার্কিন নৌবাহিনীর জাহাজ
ভারতে মার্কিন নৌবাহিনীর জাহাজ
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
কোন ইউপিতে কবে ভোট, তালিকা প্রকাশ
কোন ইউপিতে কবে ভোট, তালিকা প্রকাশ