নারী সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন ‘আপনার পেছনের সারিতে বসা উচিত’

আন্তর্জাতিক ডেস্ক 
২১ নভেম্বর ২০২৬, ১৫:৩৬ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৫:৩৬

অভিবাসন নিয়ে প্রশ্ন করায় হোয়াইট হাউসে এক নারী সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের প্রতিনিধি মনিকা আলবাকে ‘অভদ্র’ আখ্যা দিয়ে তাকে সামনের সারিতে না বসে পেছনের সারিতে বসা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। এশিয়া সফর শেষে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার। সংবাদ সম্মেলনের শেষ দিকে অভিবাসন নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করার চেষ্টা করেন মনিকা আলবা। এ সময় সাংবাদিকের পরিচয় জানতে চান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘আপনি কার সঙ্গে আছেন?’ জবাবে আলবা বলেন, ‘আমি এনবিসির সঙ্গে আছি, স্যার। তবে আপনি কি প্রশ্নের উত্তর দেবেন?’ এরপর ট্রাম্প বলেন, ‘আপনি সত্যিই একজন অভদ্র মানুষ’।

ট্রাম্প অভিবাসন নিয়ে কথা বলছিলেন বলে উল্লেখ করেন আলবা। তবে তার প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি আপনার সঙ্গে কথা বলছি না।’ এরপর যোগ করেন, ‘আপনার সামনের সারিতে বসা উচিত নয়। আপনার পেছনের সারিতে বসা উচিত’।

ট্রাম্পের সঙ্গে মনিকা আলবার বাকবিতণ্ডায় প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউসও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হোয়াইট হাউসের র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে ওই সাংবাদিককে লক্ষ্য করে আক্রমণাত্মক মন্তব্য করা হয়। পোস্টে আলবাকে ‘এনবিসির অত্যন্ত অভদ্র ভুয়া খবরের পরাজিত প্রতিনিধি’ বলে আখ্যা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আচরণেরও সমালোচনা করা হয়। পোস্টে বলা হয়, ‘এই মানুষগুলোর সত্যিই কোনও লজ্জা নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সামনে তাদের আচরণ ঘৃণ্য’।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
ক্ষেপণাস্ত্রের চেয়েও কঠিন ‘নীরব অর্থনৈতিক যুদ্ধ’,  বললেন পেজেশকিয়ান
এশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্পের যত অসত্য দাবি
ওয়াশিংটন ডিসিতে সরকারি অফিসে ছারপোকা, বন্ধ বিল্ডিং
সর্বশেষ খবর
দুর্গাপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ
দুর্গাপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ
ক্ষেপণাস্ত্রের চেয়েও কঠিন ‘নীরব অর্থনৈতিক যুদ্ধ’,  বললেন পেজেশকিয়ান
ক্ষেপণাস্ত্রের চেয়েও কঠিন ‘নীরব অর্থনৈতিক যুদ্ধ’,  বললেন পেজেশকিয়ান
এশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্পের যত অসত্য দাবি
এশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্পের যত অসত্য দাবি
দেশের বাইরে আমাদের ঠিকানা নেই, পালানোর প্রশ্নই আসে না: মীর শাহে আলম
দেশের বাইরে আমাদের ঠিকানা নেই, পালানোর প্রশ্নই আসে না: মীর শাহে আলম
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
‘যদি মনে করেন পুলিশ দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে’
‘যদি মনে করেন পুলিশ দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে’