ওয়াশিংটন ডিসিতে সরকারি অফিসে ছারপোকা, বন্ধ বিল্ডিং

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ১৬:০১ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৬:০১

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ফেমা) সদর দফতরের একটি কক্ষে ছারপোকা পাওয়ার পর শুক্রবার কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

এবিসি নিউজের দেখা অভ্যন্তরীণ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয়ভাবে ছড়িয়ে পড়া পোকামাকড়ের সমস্যা মোকাবিলা এবং কর্মীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে পুরো ভবনে কীটনাশক প্রয়োগ করা হবে। এ কারণে ভবনটিতে প্রবেশাধিকার সীমিত রাখা হবে। ফেমা এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটনের ৫০০ সি স্ট্রিট সাউথওয়েস্টে অবস্থিত সংস্থাটির সদর দফতর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সেখানে অল্পসংখ্যক ছারপোকা পাওয়া গেছে।

বিবৃতিতে সংস্থাটি স্পষ্ট করে জানায়, পুরো ভবনে ছারপোকা ছড়ায়নি। সমস্যাটি ওই ভবনের একটি নির্দিষ্ট কক্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবনের ইজারাদার কর্তৃপক্ষ আক্রান্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ৪০০ সি স্ট্রিট সাউথওয়েস্ট ভবনটিও কীটনাশক প্রয়োগের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে সেখানে কোনও ছারপোকা পাওয়া যায়নি বলে জানিয়েছে ফেমা। সংস্থাটি জানিয়েছে, সোমবার থেকে দুটি ভবনেই স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে তারা আশা করছে।

বিবৃতিতে ফেমা আরও বলেছে, সংস্থাটি পুরোপুরি কার্যক্রম চালু রেখেছে এবং দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত রয়েছে। ভবন সাময়িকভাবে বন্ধ রাখার কারণে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা কিংবা অঙ্গরাজ্য, স্থানীয়, উপজাতীয় ও আঞ্চলিক অংশীদারদের সহায়তায় কোনও প্রভাব পড়বে না।

/এসএইচএম/
সম্পর্কিত
ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের ওপর জাতিসংঘের চাপ
নারী সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন ‘আপনার পেছনের সারিতে বসা উচিত’
সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় ইরান, তবু ন্যায্য সমাধানের আশা
সর্বশেষ খবর
নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার
নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার
এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রোগ্রামারসহ গ্রেফতার ৩
এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রোগ্রামারসহ গ্রেফতার ৩
কোনও কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না: রাশেদ খাঁন
কোনও কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না: রাশেদ খাঁন
জিটিএ-৬ খেলতে কর্মীদের ৫ দিনের ছুটি দিলো জাপানিজ কোম্পানি 
জিটিএ-৬ খেলতে কর্মীদের ৫ দিনের ছুটি দিলো জাপানিজ কোম্পানি 
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ