জিটিএ-৬ খেলতে কর্মীদের ৫ দিনের ছুটি দিলো জাপানিজ কোম্পানি 

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
২১ নভেম্বর ২০২৬, ১৬:০৩ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৬:০৩

ভিডিও গেমের দুনিয়ায় বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড থেফট অটো ৬ (জিটিএ-৬) নিয়ে উন্মাদনা ছড়িয়েছে বিশ্বজুড়ে। গেমটির মুক্তি ঘিরে এবার কর্মীদের পাঁচ দিনের ছুটি দিয়েছে জাপানের গেম নির্মাতা প্রতিষ্ঠান পকেটপেয়ার। কর্মীরা যেন নির্বিঘ্নে নতুন এই গেমটি খেলতে পারেন, সে জন্য ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই ছুটি ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। মজার ছলে এই ছুটিকে ‘ভাইস সিটিতে জরুরি ব্যবসায়িক সফর’ বলে অভিহিত করেছে তারা।

পালওয়ার্ল্ড গেমের নির্মাতা পকেটপেয়ার গত বৃহস্পতিবার টোকিওর কার্যালয়ে সুশি পার্টির আয়োজন করে জিটিএ ৬-এর মুক্তি উদযাপন করে। এ সময় কর্মীদের একসঙ্গে অফিসে বসে গেমটি খেলা কিংবা বাড়ি ফিরে এককভাবে দীর্ঘ সময় ধরে খেলার সুযোগ দেওয়া হয়। গেমিংয়ের ‘নতুন যুগের’ সাক্ষী হওয়ার সুযোগ হিসেবেই এই ছুটিকে তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাকুরো মিজোবে স্বীকার করেছেন, দলের বড় একটি অংশ একসঙ্গে ছুটিতে যাওয়ায় ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব পড়তে পারে। তবে ১৩ বছরের অপেক্ষার পর গেমটি মুক্তি পাওয়ায় এই ঝুঁকি নেওয়া সার্থক বলে মনে করেন তিনি।

দলের সদস্যদের সঙ্গে উদযাপন শেষে এক বক্তব্যে মিজোবে বলেন, একজন গেম নির্মাতার দৃষ্টিকোণ থেকে অন্য গেমগুলো দেখা এবং এত অসাধারণ কিছু কীভাবে তৈরি করা হয়েছে, তা বোঝার অনেক সুযোগ রয়েছে। তবে একজন গেমার হিসেবে বললে, এমন অসাধারণ একটি গেম যখন মুক্তি পায়, তখন সত্যি বলতে আমারও সেটি খেলতে খুব ইচ্ছা করে।

জিটিএ ৬-এর রেকর্ড গড়া মুক্তি ঘিরে টোকিও থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়ে কর্মীসংকট দেখা দিয়েছে। এমনকি ভারতে গেমটি কনসোলের গণ্ডি পেরিয়ে সামাজিক আয়োজনের উপলক্ষেও পরিণত হয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
২৪ ঘণ্টায় ৪৭ হাজার কোটি টাকার বেশি আয়, হলিউডকেও টেক্কা দিল ‘জিটিএ-৬’
হোয়াটসঅ্যাপে তিন নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা
৬০ হাজার ডলারের নিচে বিটকয়েন, দুই বছরের মধ্যে সর্বনিম্ন
সর্বশেষ খবর
থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
থাইল্যান্ডে মেডিক্যাল ভিসায় মাল্টিপল-এন্ট্রি সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
মালিক-শ্রমিকসহ সবাই সজাগ থাকলে দুর্বৃত্তায়ন থেকে রক্ষা পাবো: শ্রমমন্ত্রী
মালিক-শ্রমিকসহ সবাই সজাগ থাকলে দুর্বৃত্তায়ন থেকে রক্ষা পাবো: শ্রমমন্ত্রী
শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন