হোয়াটসঅ্যাপে তিন নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ১৪:৫১ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৪:৫১

মেটার মালিকানাধীন বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপে তিনটি নিরাপত্তা ত্রুটি শনাক্তের পর সেগুলো সমাধান করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপের একটি ত্রুটি প্রতারণামূলক বার্তার মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে হোয়াটসঅ্যাপ। সাইবার নিরাপত্তাবিষয়ক সংবাদমাধ্যম দ্য হ্যাকার নিউজ এ খবর জানিয়েছে। 

সিভিই-২০২৬-২৩৮৭১ নম্বরের এই ত্রুটির কারণে ব্যবহারকারীর আইপি ঠিকানাসংক্রান্ত তথ্য হ্যাকারদের কাছে প্রকাশিত হওয়ার ঝুঁকি ছিল। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ও হোয়াটসঅ্যাপ বিজনেসের ২.২৬.১৭.৪ সংস্করণের আগের সংস্করণগুলো এতে আক্রান্ত ছিল।

প্রতিষ্ঠানটির ভাষ্য, হ্যাকার নিয়ন্ত্রিত কোনও ইউআরএল থেকে মিডিয়া পাঠিয়ে বিশেষভাবে তৈরি ক্লিক টু হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপনের উত্তরসংবলিত বার্তা দেখানোর মাধ্যমে এই ত্রুটি কাজে লাগানো সম্ভব ছিল। নির্দিষ্ট কিছু স্প্যাম বার্তার সঙ্গে এটি ব্যবহার করা হয়ে থাকতে পারে।

সাইবার নিরাপত্তাবিষয়ক সংবাদমাধ্যম দ্য হ্যাকার নিউজকে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানান, একটি প্রতারণামূলক প্রচারণা বন্ধ করার সময় ত্রুটিটি শনাক্ত করা হয়। তার ধারণা, প্রতারকরা বার্তাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে এটি ব্যবহার করছিল। তবে কতজন এর শিকার হয়েছেন বা প্রতারকদের চেষ্টা সফল হয়েছিল কি না, তা জানায়নি প্রতিষ্ঠানটি।

অন্য দুটি ত্রুটির মধ্যে ‘সিভিই-২০২৬-১০২৭৬৯’ ছিল অ্যান্ড্রয়েড অ্যাপের একটি এসকিউএল ইনজেকশন দুর্বলতা। অননুমোদিত অ্যাপ থেকে পাঠানো বিশেষভাবে তৈরি অর্ডার ডিটেইলস বার্তায় ব্যবহারকারী ক্লিক করলে ফোনে সংরক্ষিত হোয়াটসঅ্যাপের ফাইল মুছে যাওয়ার ঝুঁকি ছিল। অনলাইনে থাকা অবস্থায় ক্ষতিকর বার্তাটি পেলে সময়ভিত্তিক পদ্ধতিতে ব্যবহারকারীর চ্যাট ডেটাবেজ সম্পর্কেও সামান্য তথ্য বের করা সম্ভব ছিল। তবে এই ত্রুটি বাস্তবে কাজে লাগানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি।

তৃতীয় ত্রুটি ‘সিভিই-২০২৬-৪৪৯০৮’ মেটা এআইয়ের গোপন কম্পিউটিং অবকাঠামোর সার্টিফিকেট যাচাই ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে মেটার অবকাঠামোর ভেতরে অবস্থান করা কোনও ক্ষতিকর ব্যক্তি হার্ডওয়্যারভিত্তিক নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যাওয়ার সুযোগ পেতে পারতেন। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এ ধরনের অপব্যবহারের প্রমাণ নেই।

নিরাপত্তা জোরদারে ব্যবহারকারীদের অ্যাপ ও ডিভাইসের সফটওয়্যার নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

/এসএইচএম/
সম্পর্কিত
৬০ হাজার ডলারের নিচে বিটকয়েন, দুই বছরের মধ্যে সর্বনিম্ন
ফের হ্যাকিংয়ের শিকার এফবিআইয়ের তথ্যভান্ডার
রেকর্ড দরবৃদ্ধির পর অ্যানথ্রপিকের শেয়ারে বড় পতন
সর্বশেষ খবর
ঢাকা মেডিক্যালে কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু
ঢাকা মেডিক্যালে কেন্দ্রীয় কারাগারের বন্দির মৃত্যু
আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
শতভাগ দেশীয় পণ্য নিয়ে আগারগাঁওয়ে এসএমই পণ্যমেলা শুরু রবিবার
শতভাগ দেশীয় পণ্য নিয়ে আগারগাঁওয়ে এসএমই পণ্যমেলা শুরু রবিবার
৬০ হাজার ডলারের নিচে বিটকয়েন, দুই বছরের মধ্যে সর্বনিম্ন
৬০ হাজার ডলারের নিচে বিটকয়েন, দুই বছরের মধ্যে সর্বনিম্ন
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ