জনপ্রিয়তার শীর্ষে থেকেও ‘ক্ষমতার গরম’ সিনেমায় পারিশ্রমিক নেননি মান্না, নেপথ্যে কী কারণ ছিল

বিনোদন রিপোর্ট 
২৩ নভেম্বর ২০২৬, ১৩:০৬ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৩:০৭

প্রয়াত নায়ক মান্না মৃত্যুর আগ পর্যন্ত ঢালিউডের শীর্ষ নায়ক ছিলেন। তার সিনেমা মানেই ছিল হাউসফুল দর্শক। প্রয়াত এই অভিনেতা সে সময় সর্বোচ্চ পারিশ্রমিকও নিতেন। তবে ভালো সিনেমার স্বার্থে প্রযোজকদেরও বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন তিনি।

তারই ধারাবাহিকতায় ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ক্ষমতার গরম' সিনেমাটি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন মান্না। অভিনেতার পুরনো একটি সাক্ষাৎকার থেকে এটি জানা যায়।

এই সিনেমাটি পরিচালনা করেছিলেন পি এ কাজল। এটির প্রযোজক ছিলেন আবদুল মান্নান। মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলির ফেসবুক পেজে সাক্ষাৎকারের সেই ভিডিওটি দেখা যাচ্ছে। কেন বিনা পারিশ্রমিকে সিনেমাটি করেছেন সেটিও তিনি স্পষ্ট করেছিলেন।

ক্ষমতার গরম সিনেমার শুটিং চলাকালে স্টিলচিত্র। এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেন ওমর সানী ও পুলিশের চরিত্রে অভিনয় করেন নায়ক মান্না। ছবি: ফেসবুক থেকে

মান্না বলেন, ‘এই সিনেমার প্রযোজক আবদুল মান্নান একজন টেকনিশিয়ান। তিনি ২০-২২ বছর ধরে আমার মেকআপ করছেন। একজন টেকনিশিয়ানের সিনেমা করতে পেরে এবং তার সাফল্য দেখে আমার খুব আনন্দিত।’

১৯ বছর আগের সেই সিনেমায় আরও অভিনয় করেছিলেন পূর্ণিমা, ওমর সানী ও মিশা সওদাগরসহ অনেকে।

মান্নার মৃত্যু

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারিতে মান্না মারা যান। তার আকস্মিক মৃত্যুতে ঢালিউডে বড় ধরণের ধাক্কা লাগে। বলা চলে, এর পর থেকে ঢাকায় সিনেমা একনায়ক নির্ভর হয়ে যায়।

মান্নার হাত ধরে নতুন কিছু

মান্না বরাবরই ভালো সিনেমার জন্য নানা ধরনের চেষ্টা করতেন। দর্শকদের সব সময় নতুন কিছু দেওয়ার জন্য চাইতেন। মান্না প্রথম তার ‘মনের সাথে যুদ্ধ’ সিনেমাতে ‘নগরবাউল’ জেমসকে দিয়ে প্লেব্যাক করান। তার আগে তার ‘লুটতরাজ’ সিনেমাতে প্লেব্যাকে নিয়ে আসেন আইয়ুব বাচ্চুকে।

‘দুই বধূ এক স্বামী’ সিনেমার পোস্টার

এছাড়া মান্নার সিনেমাতেই প্রথম নব্বই দশকের জনপ্রিয় দুই অভিনেত্রী মৌসুমী ও শাবনূর অভিনয় করেন। ‘দুই বধূ এক স্বামী’ (২০০৩) সিনেমায় তাদের প্রথম একসঙ্গে দেখা যায়।

/এনআই/
সম্পর্কিত
মৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কত
মৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কত
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
সালমান শাহ-শাবনূরের পর এবার সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
সালমান শাহ-শাবনূরের পর এবার সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
মৌসুমীকে আর সিনেমায় দেখতে চান না ওমর সানী, জানালেন অভিনেতা নিজেই
মৌসুমীকে আর সিনেমায় দেখতে চান না ওমর সানী, জানালেন অভিনেতা নিজেই
বিনোদন বিভাগের সর্বশেষ
গঠিত হচ্ছে ‘জেমস ফাউন্ডেশন’, কী থাকছে এই উদ্যোগে
গঠিত হচ্ছে ‘জেমস ফাউন্ডেশন’, কী থাকছে এই উদ্যোগে
‘বিগ বস বাংলা’র ফাইনালের কাছে এসে কেন ছিটকে পড়লেন রণিতা
‘বিগ বস বাংলা’র ফাইনালের কাছে এসে কেন ছিটকে পড়লেন রণিতা
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল
দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’