গঠিত হচ্ছে ‘জেমস ফাউন্ডেশন’, কী থাকছে এই উদ্যোগে

বিনোদন ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ১৪:০৬ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৪:০৬

বাংলাদেশের জনপ্রিয় রক সংগীতশিল্পী নগরবাউল জেমসের গান ও সংগীতজীবনের স্মৃতি সংরক্ষণে গঠন করা হচ্ছে ‘জেমস ফাউন্ডেশন’। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার সংগীতকর্ম পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনাও রয়েছে এই ফাউন্ডেশনের।

জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছেন, ফাউন্ডেশনটির নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে চলমান। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী বছরের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনটির ঘোষণা দেওয়া হতে পারে।

রবিন বলেন, ‘দীর্ঘদিন ধরেই ফাউন্ডেশন গঠনের বিষয়টি নিয়ে পরিকল্পনা করা হচ্ছিল। দেশের মানুষের কাছ থেকে জেমস যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার প্রতি দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফাউন্ডেশনটির অন্যতম প্রধান লক্ষ্য জেমসের গান ও সংগীতকর্ম যথাযথভাবে সংরক্ষণ করা, যাতে সেগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।’

আশির দশকের শুরুর দিকে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারবাদক ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতজীবন শুরু করেন জেমস। পরবর্তী সময়ে ‘নগরবাউল জেমস’ নামে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। চার দশকেরও বেশি সময় ধরে বাংলা রক সংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন এই শিল্পী।

দীর্ঘ সংগীতজীবনেও মঞ্চে তার উপস্থিতি ও জনপ্রিয়তা অটুট রয়েছে। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন কনসার্টেও নিয়মিত সংগীত পরিবেশন করছেন তিনি।

/এনআই/
সম্পর্কিত
জেমসসহ সাত ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
জেমসসহ সাত ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে জেমস
জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে জেমস
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
বিনোদন বিভাগের সর্বশেষ
৮ সিনেমার রেকর্ড ভাঙলো ‘রামায়ণ’
৮ সিনেমার রেকর্ড ভাঙলো ‘রামায়ণ’
জনপ্রিয়তার শীর্ষে থেকেও ‘ক্ষমতার গরম’ সিনেমায় পারিশ্রমিক নেননি মান্না, নেপথ্যে কী কারণ ছিল
জনপ্রিয়তার শীর্ষে থেকেও ‘ক্ষমতার গরম’ সিনেমায় পারিশ্রমিক নেননি মান্না, নেপথ্যে কী কারণ ছিল
‘বিগ বস বাংলা’র ফাইনালের কাছে এসে কেন ছিটকে পড়লেন রণিতা
‘বিগ বস বাংলা’র ফাইনালের কাছে এসে কেন ছিটকে পড়লেন রণিতা
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি
দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল
দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল