ইয়ামালকে ছাড়াই আজারবাইজানে খেলতে হচ্ছে বার্সেলোনাকে!

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৭

লামিন ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে বার্সেলোনা। গোড়ালির চোটের কারণে চ্যাম্পিয়নস লিগে আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না স্পেনের এই তরুণ ফরোয়ার্ড। চোটের অবনতি এড়াতে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবের চিকিৎসক দল।

ভিয়ারিয়ালের বিপক্ষে রবিবারের ম্যাচের আগে ইয়ামালের ফিটনেস নিয়ে শঙ্কা ছিল। এরপরও শুরুর একাদশে জায়গা পেয়ে পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। দুই গোলে পিছিয়ে পড়ার পর বার্সেলোনার ৩-২ ব্যবধানের নাটকীয় জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রাখেন এই ফরোয়ার্ড।

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ান ইয়ামাল। ফেরমিন লোপেসের করা দ্বিতীয় গোলে সহায়তা করেন তিনি। জয়সূচক গোলের আক্রমণেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। শেষ পর্যন্ত ইয়ামালের তৈরি করা আক্রমণ থেকে বল নিজেদের জালে পাঠান ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ নাভারো।

তবে ম্যাচের পর তার গোড়ালির চোট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তাই এই সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে আজারবাইজান সফরে দলের সঙ্গে যাচ্ছেন না ১৯ বছর বয়সী এই ফুটবলার।

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে করেছেন ১৩ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩টি গোল। এর আগে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়েছিলেন তিনি। সেই কারণে উয়েফা নেশনস লিগে খেলতে পারেননি। তবে তিন দিন পর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরেছিলেন এই ফরোয়ার্ড।

ইয়ামালের অনুপস্থিতিতে আক্রমণভাগের পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে বার্সেলোনা কোচ হানসি ফ্লিককে। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছেন করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস।

বার্সেলোনার আশা, দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরবেন ইয়ামাল। আগামী সপ্তাহে দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে তাকে পাওয়ার প্রত্যাশা করছে ক্লাবটি।

/টিএ/এসএইচএম/
সম্পর্কিত
১০ মিনিটের ঝড়ে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন
বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার
মৃত্যুর পরও বার্সেলোনায় গোলের আওয়াজ শুনতে চান? খরচ ১০ হাজার ইউরো!
সর্বশেষ খবর
রাজধানীতে সন্ত্রাসী ‘ফোরস্টার গ্রুপের’ ৬ সদস্য অস্ত্র-গুলিসহ গ্রেফতার 
রাজধানীতে সন্ত্রাসী ‘ফোরস্টার গ্রুপের’ ৬ সদস্য অস্ত্র-গুলিসহ গ্রেফতার 
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাউর গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাউর গ্রেফতার
‘আর কত মার খেলে ফাউল ধরবেন’, রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার
‘আর কত মার খেলে ফাউল ধরবেন’, রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স