‘আর কত মার খেলে ফাউল ধরবেন’, রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩১

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রেমিওর কাছে ২-০ গোলে হারের পর রেফারির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার। ম্যাচজুড়ে বারবার ফাউলের শিকার হলেও প্রতিপক্ষ খেলোয়াড়দের কার্ড না দেখানো এবং পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সান্তোস অধিনায়ক।

সোমবার রাতে সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে ব্রাসিলেইরাওয়ের ৩৬তম রাউন্ডের ম্যাচে গ্রেমিওর কাছে হেরে যায় সান্তোস। ম্যাচ শেষে রেফারি রামোন আবাতি আবেলের সিদ্ধান্ত নিয়ে সরব হন নেইমার।

ম্যাচে প্রথমার্ধেই দশবারের বেশি ফাউলের শিকার হয়েছেন বলে দাবি করেন ব্রাজিলিয়ান তারকা। অথচ প্রতিপক্ষের কাউকে হলুদ কার্ড দেখাননি রেফারি। ক্ষোভ প্রকাশ করে নেইমার বলেন, ‘আমার মনে হয় রেফারি ওরা (গ্রেমিও) যা চেয়েছে, তা-ই করেছেন। তিনি কোনও হলুদ কার্ড দেখাননি। ভুল না করলে প্রথমার্ধেই আমি দশটির বেশি ফাউলের শিকার হয়েছি। এটা অগ্রহণযোগ্য। আর কত ফাউল হতে হবে... যতক্ষণ না আমার পা ভেঙে যায়!’

রেফারির সিদ্ধান্তে নিজের অসন্তোষের কথা জানিয়ে নেইমার আরও বলেন, আমি এখানে ড্রিবল করছি, প্রতিপক্ষ আমাকে টেনে ধরছে, আঘাত করছে, অথচ সেটা ফাউল হচ্ছে না। আমি দক্ষ এবং খেলোয়াড়দের কাটিয়ে যেতে পারি বলেই কি ওরা বাড়তি সুবিধা পাবে? ওরা ফাউল করলে রেফারি সেটা ধরবে না? আবাতি আজ খুব বাজে রেফারিং করেছেন। ভীষণ বাজে! এটি আমাদের দলের ক্ষতি করেছে।

শুধু রেফারির সিদ্ধান্ত নয়, দলের ব্যর্থতাও স্বীকার করেছেন সান্তোস অধিনায়ক। তার মতে, ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি দল।

নেইমারের ভাষায়, এটি খুব বাজে একটি ফলাফল। আজ গ্রেমিওর কাছে হারব, তা আমরা মোটেও আশা করিনি। বরং এটি নিশ্চিত জয়ের ম্যাচ ছিল। কিন্তু আমরা গ্রেমিওকে সুযোগ দিয়েছি। ওরা প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে গোল করেছে এবং খুব ভালোভাবে রক্ষণ সামলেছে। আমার মনে হয় ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। আমরা গোলের যোগ্য ছিলাম, কিন্তু কিছু দিন এমন যায় যখন বল জালে ঢুকতেই চায় না।

নিজেদের ভুলের কথাও তুলে ধরেছেন নেইমার। তিনি বলেন, আমরা তালগোল পাকিয়ে ফেলেছি। ম্যাচে তিনটি ভুল করেছি এবং ওরা সেগুলোর সুযোগ নিয়েছে। আমরা আগেই জানতাম এটাই ওদের খেলার পরিকল্পনা। তবুও ওদের এগিয়ে যাওয়ার ও গোল করার সুযোগ করে দিয়েছি।

এই হারের পর ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে সান্তোস। আগামী রবিবার (২৯ নভেম্বর) সালভাদরের বারাদাও স্টেডিয়ামে ভিটোরিয়ার মুখোমুখি হবে নেইমারের দল।

/টিএ/এসএইচএম/
সম্পর্কিত
আগামী জুনে বেলজিয়াম যাবেন প্রধানমন্ত্রী
ব্রাজিলের আটলান্টিক অরণ্যে ট্রেকিং, জীববৈচিত্র্যের অপার বিস্ময়
রোনালদোকে ‘কিংবদন্তি’ বললেন নেইমার
সর্বশেষ খবর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাউর গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাউর গ্রেফতার
‘নিকো পাজ আমার খেলোয়াড় নয়’
‘নিকো পাজ আমার খেলোয়াড় নয়’
গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স