আইফোনের স্টোরেজ নিচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স, বন্ধ করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১৩:০৪ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৩:০৪

আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন সুবিধা ব্যবহারের জন্য আলাদা করে জায়গা বরাদ্দ রাখে অ্যাপল। তবে এসব সুবিধা ব্যবহার না করলেও ডিভাইসের উল্লেখযোগ্য পরিমাণ স্টোরেজ দখল করে রাখতে পারে অ্যাপল ইন্টেলিজেন্স। বিশেষ করে কম স্টোরেজ ভ্যারিয়েন্টের আইফোন ব্যবহারকারীদের জন্য বিষয়টি বেশ অসুবিধাজনক হয়ে উঠতে পারে। এ সমস্যা সমাধানে আইফোনের কয়েকটি সেটিংস পরিবর্তন করে অ্যাপল ইন্টেলিজেন্সের জন্য বরাদ্দ জায়গা কমানো সম্ভব। তবে এতে এআই সুবিধাগুলো ব্যবহার করা যাবে না।

কতটুকু স্টোরেজ নেয় অ্যাপল ইন্টেলিজেন্স

অ্যাপলের তথ্য অনুযায়ী, আইওএস ২৭-এ অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারের জন্য আইফোন ডুও, আইফোন এয়ার এবং আইফোন ১৭ প্রো বা পরবর্তী মডেলগুলোতে সর্বোচ্চ ১৪ জিবি স্টোরেজ প্রয়োজন হয়। অন্যান্য সমর্থিত আইফোনে এ পরিমাণ সর্বোচ্চ ৮ জিবি। তবে কিছু ব্যবহারকারী জানিয়েছেন, তাদের ডিভাইসে এআই সুবিধাগুলো ৯ থেকে ১৬ জিবি পর্যন্ত জায়গা দখল করছে।

ইন্টেলিজেন্সের স্টোরেজ কমাবেন যেভাবে

আইওএস ২৭-এ অ্যাপল ইন্টেলিজেন্সের বিভিন্ন সুবিধা বন্ধ করলেও সেগুলোর জন্য ডাউনলোড করা মডেল ফাইলগুলো আইফোনে থেকে যায়। ফলে শুধু এআই ফিচার বন্ধ করে স্টোরেজ খালি করা যায় না। তবে সিরির ভাষা পরিবর্তনের মাধ্যমে এসব ফাইল সরানোর একটি কৌশল রয়েছে।

অ্যাপল ইন্টেলিজেন্স কাজ করার জন্য আইফোনের ডিভাইসের ভাষা ও সিরির ভাষা একই হতে হয়। দুটি ভাষা আলাদা হলে এআই সুবিধাগুলো আর কাজ করে না। যেমন, আইফোনের ভাষা ইংরেজি (যুক্তরাষ্ট্র) নির্বাচন করা থাকলে সিরির ভাষা ইংরেজি (কানাডা) করে দিয়ে ফোন পুনরায় চালু করলে অ্যাপল ইন্টেলিজেন্স অকার্যকর হওয়ার পাশাপাশি এর জন্য ডাউনলোড করা কিছু মডেল ফাইল মুছে যায়। এতে আইফোনের স্টোরেজ কিছুটা খালি হয়।

এ জন্য প্রথমে আইফোনের সেটিংস থেকে সিরি অপশনে গিয়ে ল্যাঙ্গুয়েজ নির্বাচন করতে হবে। এরপর ডিভাইসের ভাষার সঙ্গে মিল নেই, এমন একটি সমর্থিত ভাষা বেছে নিয়ে ফোনটি পুনরায় চালু করতে হবে। এরপর স্টোরেজের পরিমাণ পরীক্ষা করে দেখতে হবে কতটুকু জায়গা খালি হয়েছে।

এ পদ্ধতিতে সব মডেল ফাইল মুছে ফেলা সম্ভব নয়। ফলে খালি হওয়া স্টোরেজের পরিমাণও আইফোনের মডেল ও সফটওয়্যার সংস্করণ অনুযায়ী ভিন্ন হতে পারে। আবার সিরির ভাষা ডিভাইসের ভাষার সঙ্গে মিলিয়ে দিলে অ্যাপল ইন্টেলিজেন্স পুনরায় চালু হয়ে যায়। সে ক্ষেত্রে প্রয়োজনীয় মডেল ফাইলগুলো আবার ডাউনলোড হবে এবং স্টোরেজের ফাঁকা জায়গা যাবে।

যেসব সুবিধা ব্যবহার করা যাবে না

সিরির ভাষা পরিবর্তন করলে অ্যাপল ইন্টেলিজেন্সের সব সুবিধা বন্ধ হয়ে যাবে। ফলে উন্নত সিরি, অ্যাপের মধ্যে বিভিন্ন কাজ সম্পন্ন করা, পর্দার তথ্য বিশ্লেষণ এবং ক্যামেরায় দেখা বস্তু সম্পর্কে তথ্য জানার সুবিধা ব্যবহার করা যাবে না। একইভাবে ফটোজে ছবি সম্পাদনা, সাফারিতে ট্যাব সাজানো, শর্টকাট তৈরি এবং বিভিন্ন অ্যাপে স্বয়ংক্রিয় বানান ও ভাষা সংশোধনের সুবিধাও বন্ধ থাকবে। তাই স্টোরেজ খালি করার আগে এআই সুবিধাগুলো ব্যবহারের প্রয়োজন বিবেচনা করা উচিত। এ ছাড়া আইওএসের পরবর্তী আপডেটের পর সিরির ভাষা পরিবর্তনের এই কৌশল কাজ নাও করতে পারে।

/এসএইচএম/
সম্পর্কিত
এনভিডিয়ার সিইওর পদে ফেরার কৃতিত্ব নিলেন ট্রাম্প
দীর্ঘক্ষণ গুগল ম্যাপস ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের কৌশল
এনভিডিয়া কেলেঙ্কারি: এশীয় এআই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ
দিল্লি হাইকমিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
দিল্লি হাইকমিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
এনভিডিয়ার সিইওর পদে ফেরার কৃতিত্ব নিলেন ট্রাম্প
এনভিডিয়ার সিইওর পদে ফেরার কৃতিত্ব নিলেন ট্রাম্প
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্টান্টবাজি’: শামা ওবায়েদ
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্টান্টবাজি’: শামা ওবায়েদ
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান আরেকটু বেশি
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ