রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০

রাশিয়ার ইউক্রেন যুদ্ধে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের প্রতারণামূলক ও জোরপূর্বক নিয়োগের মাধ্যমে মানবপাচারের অভিযোগে পৃথক ফৌজদারি তদন্ত শুরু করেছে ইউক্রেন। ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রসিকিউটর জেনারেল আন্তন কোভালস্কি গত ৬ নভেম্বর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে দেশটির ফৌজদারি দণ্ডবিধির ১৪৯ ধারার (২য় অংশ) আওতায় সশস্ত্র সংঘাতে শোষণমূলক মানবপাচারের বিষয়ে এ তদন্ত শুরুর ঘোষণা দেন।

ইউক্রেন কর্তৃপক্ষের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা ট্রুথ হাউন্ডস। বুধবার (২৫ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো জানিয়েছে, এ তদন্ত রাশিয়ার বৈশ্বিক মানবপাচার ও অবৈধ সেনা নিয়োগের নেটওয়ার্ক ভেঙে দিতে এবং জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ)-সহ অন্যান্য সহযোগী সংগঠনও এ বিষয়ে দীর্ঘদিন ধরে তদন্ত ও তথ্যপ্রমাণ সংগ্রহ করে আসছিল।

এর আগে চলতি বছরের মার্চে ফর্টিফাই রাইটস ও ট্রুথ হাউন্ডস ‌‘আই ওয়াজ ট্রিকড ইনটু দ্য ওয়ার’ শীর্ষক একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে উঠে আসে, দালাল ও মানবপাচারকারী চক্রগুলো বাংলাদেশে নিম্নআয়ের ও কর্মসংস্থানের সুযোগহীন তরুণদের লক্ষ্যবস্তু করছে। তাদের নির্মাণকাজ, পরিচ্ছন্নতাকর্মী বা অন্যান্য অ-সামরিক চাকরিতে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর ভুক্তভোগীদের জোরপূর্বক রুশ ভাষায় লেখা সামরিক বা কর্মচুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয় এবং স্বল্প সময়ের সামরিক প্রশিক্ষণ দিয়ে সরাসরি ইউক্রেনের সম্মুখসারির যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়।

প্রতিবেদনে ভুক্তভোগী, বেঁচে ফেরা ব্যক্তি এবং নিহতদের পরিবারের সাক্ষাৎকারের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে, এই প্রতারণামূলক নিয়োগের ফলে অনেক বাংলাদেশি নাগরিক যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন, অনেকে নিখোঁজ রয়েছেন এবং কেউ কেউ যুদ্ধবন্দি হিসেবে আটক হয়েছেন। জাতিসংঘের ইউক্রেন বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের তথ্যেও উঠে এসেছে যে বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ বহু দেশের নাগরিককে একইভাবে প্রতারণার মাধ্যমে রুশ বাহিনীতে যুক্ত করা হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ইউক্রেনের তদন্তকারী কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে এবং প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সরবরাহ করে। পাশাপাশি দেশীয় দালাল চক্র ও দুর্নীতিগ্রস্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, পাচারকারীদের বিচার নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও ফিরে আসা ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও জোর দাবি জানিয়েছে সংস্থাগুলো।

/এসও/আইএএম/
সম্পর্কিত
মোদির শাসনামলে ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
চীনা রকেটে মহাকাশে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী
হরমুজে ফের মাইন বিস্ফোরণে দুইটি তেলবাহী ট্যাংকারে আগুন
সর্বশেষ খবর
বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী
বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী
সেরা ৩০ থেকে বাদ পড়ে যা বললেন মাহি
সেরা ৩০ থেকে বাদ পড়ে যা বললেন মাহি
সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বাধিক গোপালগঞ্জে
সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বাধিক গোপালগঞ্জে
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যা: ৬ দিন পর মামলা
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যা: ৬ দিন পর মামলা
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?