সাইবার হামলার শিকার এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
২৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩১

ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি) সাইবার হামলার শিকার হয়েছে। এ ঘটনার পর সংস্থাটির কনটেন্ট প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ বন্ধ করে রাখা হয়েছে। হামলার পেছনে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে এএফপি কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, প্যারিস সময় রাত দেড়টার দিকে সাইবার হামলাটি শুরু হয়। এএফপি ফোরাম ছিল হামলার লক্ষ্যবস্তু। গ্রাহকরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সংস্থাটির বিভিন্ন কনটেন্ট দেখতে ও ডাউনলোড করতে পারেন।

এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি অভ্যন্তরীণ ইমেইলে বলা হয়েছে, অনুপ্রবেশ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন সংস্থাটির কর্মীরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে। পোর্টালটি বন্ধ থাকায় এএফপির গ্রাহকদের বিকল্প ব্যবস্থায় কনটেন্ট সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, ফ্রান্সের সাইবার নিরাপত্তা প্রধান ভিনসেন্ট স্ট্রুবেল বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন, দেশটি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নজিরবিহীন হুমকির মুখে রয়েছে। এসব হামলা মোকাবিলায় সম্মিলিতভাবে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি। ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ট্রুবেল বলেন, ‘আমরা এমন এক মাত্রার হুমকির মুখে রয়েছি, যার তীব্রতা আগে কখনও অনুভব করিনি’।

/এএস/ 
সম্পর্কিত
এবার হোয়াটসঅ্যাপেও আগে থেকে শিডিউল করা যাবে মেসেজ
সব জেলায় তরুণদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার
গুগল ম্যাপসে নতুন ডার্ক মোড, রাতে নেভিগেশন হবে আরও স্পষ্ট
সর্বশেষ খবর
জুমার পর শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়, দিলেন উপহার
জুমার পর শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়, দিলেন উপহার
ফেসবুকে পোস্ট দিয়ে বিমান কর্মকর্তা বরখাস্ত, কী লেখা তাতে
ফেসবুকে পোস্ট দিয়ে বিমান কর্মকর্তা বরখাস্ত, কী লেখা তাতে
কেজরিওয়ালের ‘শিশমহলে’ কী দেখালো বিজেপি?
কেজরিওয়ালের ‘শিশমহলে’ কী দেখালো বিজেপি?
হাম উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন