গুগল ম্যাপসে নতুন ডার্ক মোড, রাতে নেভিগেশন হবে আরও স্পষ্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১৫:৪৪ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৫:৪৪

রাতে রাস্তায় চলাচলের সময় গন্তব্য খুঁজতে স্মার্টফোনে গুগল ম্যাপস ব্যবহার করেন অনেকেই। বিশেষ করে উবার ও পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং অ্যাপের চালক কিংবা ফুডপান্ডা ও ফুডির মতো খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের ডেলিভারিকর্মীদের রাতের শিফটে দীর্ঘ সময় ধরে এই অ্যাপের নেভিগেশন ফিচারটি ব্যবহার করতে হয়।

অন্ধকার পরিবেশে ফোনের পর্দায় ম্যাপের রাস্তা ও আশপাশের গাড়িসহ বিভিন্ন স্থাপনা স্পষ্টভাবে দেখা কষ্টকর হয়ে ওঠে। এ সমস্যা কমাতে গুগল ম্যাপসে আরও গাঢ় ডার্ক মোডসহ নতুন ‘হাই-ভিজিবিলিটি’অপশন যুক্ত করার পরীক্ষা চালাচ্ছে গুগল। এতে ম্যাপের বিভিন্ন অংশের রঙে পরিবর্তন আসবে, ফলে পথ ও আশপাশের এলাকা আলাদা করে চেনা আরও সহজ হবে।

অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপসের সর্বশেষ সংস্করণে নতুন এ সুবিধার সন্ধান পেয়েছেন প্রযুক্তিবিশ্লেষকেরা। ‘ম্যাপ স্টাইল’সেটিংসে প্রচলিত ‘স্ট্যান্ডার্ড’অপশনের পাশাপাশি ‘হাই-ভিজিবিলিটি’নামে একটি অপশন নির্বাচন করা যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ম্যাপের প্রচলিত রঙের বিন্যাস অথবা নতুন রঙের ধরন বেছে নিতে পারবেন। তবে সুবিধাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি।

নতুন ডার্ক মোডে ম্যাপের ব্যাকগ্রাউন্ড আগের নীলচে রঙের পরিবর্তে প্রায় কালো দেখাবে। জলাশয় ও সবুজ এলাকাগুলোর রংও আরও গাঢ় করা হবে। নেভিগেশনের সময় গন্তব্যের পথ নির্দেশক প্রচলিত সায়ান বা হালকা নীলচে রঙের রেখার বদলে বেগুনি রঙে দেখা যাবে। রেখার ভেতরের অংশে থাকবে হালকা ল্যাভেন্ডার রং। এতে কালো ব্যাকগ্রাউন্ডের ওপর চলার পথটি আলাদা করে চেনা সহজ হবে। বিশেষ করে রাতে কম আলোতে নেভিগেশন ব্যবহারের সময় এ পরিবর্তন সহায়ক হতে পারে।

শুধু ডার্ক মোড নয়, নতুন হাই-ভিজিবিলিটি অপশনে লাইট মোডের রঙেও পরিবর্তন আসছে। এতে ম্যাপের সবুজ এলাকাগুলো আরও গাঢ় ও অনুজ্জ্বল দেখাবে। সাদা ও বেইজ রঙের অংশগুলো বিভিন্ন শেডের ধূসর রঙে দেখানো হবে। পাশাপাশি ব্যবহারকারীর অবস্থান নির্দেশক প্রচলিত নীল চিহ্নের পরিবর্তে বেগুনি রঙে দেখা যাবে। ফলে দিনের আলোতেও ম্যাপের বিভিন্ন অংশ তুলনামূলক স্পষ্টভাবে চেনা যাবে।

নতুন এ সুবিধায় নেভিগেশনের মূল কার্যক্রমে কোনও পরিবর্তন আসছে না। আগের মতোই মোড় পরিবর্তনের নির্দেশনা, পথনির্দেশক সংকেত এবং পর্দার নিচে গন্তব্যসংক্রান্ত তথ্য দেখা যাবে। তবে নতুন এ সুবিধা কবে নাগাদ সবার জন্য চালু হবে, সে বিষয়ে গুগল এখনও কোনও সময়সীমা জানায়নি। বর্তমানে এটি শুধু অ্যান্ড্রয়েড অ্যাপের পরীক্ষামূলক সংস্করণে দেখা গেছে। ফলে সাধারণ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু হতে আরও কিছু সময় লাগতে পারে।

/এসএইচএম/
সম্পর্কিত
কম্পিউটারে কী সমস্যা, জানতে ব্যবহার করুন উইন্ডোজের এই টুল
বিশ্বে ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কত?
ফিশিং লিংক কী, যেভাবে ফাঁদে ফেলে ব্যাংকের টাকা হাতিয়ে নেয় প্রতারকরা
সর্বশেষ খবর
শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর
শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর
প্রাণিসম্পদ মেলায় পশু-পাখি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ মেলায় পশু-পাখি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫১
হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫১
বিকালেই মিমির বাগদান-রেজিস্ট্রি,  শোবিজের কারা থাকছেন
বিকালেই মিমির বাগদান-রেজিস্ট্রি, শোবিজের কারা থাকছেন
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার